Weather Alert: ১১ জেলায় ঘন কুয়াশা, ৬ জেলায় বৃষ্টি! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

Weather Alert: পশ্চিমী ঝঞ্ঝাতেই বাধা পড়েছে শীত। উত্তর-পশ্চিম দিকে থেকে হাওয়া আসার পরিবর্তে রাজ্যে বেড়েছে পূবালী হাওয়া। যে কারণে এবারের শীতে কনকনে ঠান্ডা পাওয়া যাবে কিনা তা নিয়ে কিছুটা অনিশ্চয়তাই রয়েছে। অনেকেই যাকে জাঁকিয়ে শীত বলে থাকেই, সেই রকমের শীত কতটা পাওয়া যাবে তা নিয়ে কোনও আশা দিতে পারেনি আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং শুক্রবার দার্জিলিং-এর কোথাও কোথাও হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

Weather Alert

আগামী তিনদিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে তার পরে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই কোথাও কোথাও ঘন কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য সবকটি আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী তিনদিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তারপরে দুদিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। এই সময়ের মধ্যে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদে ঘন কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

এদিন সমতলের সর্বনিম্ন তাপমাত্রা বেশিরভাগ জায়তেই বেড়েছে। এদিন বাঁকুড়ায় ১১.৬ ডিগ্রি, বর্ধমানে তাপমাত্রা এদিন ১৩ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে ৮ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

জেলা সর্বোচ্চ তাপমাত্রা (০c)
আসানসোল (২৫.৭)
বহরমপুর (২২.৪)
বাঁকুড়া (২৬.১)
বর্ধমান (২৬.৫)
কোচবিহার (২৬)
দার্জিলিং (১৩)
কালিম্পং (১৫)
দিঘা (২৬.৮)
কলকাতা (২৪.৬)
কৃষ্ণনগর (২৩)
মালদহ (২৩.১)
মেদিনীপুর (২৫.৪)
পুরুলিয়া (২৫.৩)
শিলিগুড়ি (২৭.৯)
শ্রীনিকেতন (২৪.৪)
সুন্দরবন (২৫.৫)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+