জামাইষষ্ঠী উপলক্ষে আজ অর্ধদিবস ছুটি ঘোষণা সরকারি আপিসে
গতকাল ইডেনে গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সদের সংবর্ধনা উপলক্ষে রাজ্য সরকারের সচিবালয় 'নবান্ন'-তে ছিল ছুটি-ছুটি ভাব। অনেকেই অফিস থেকে বেরিয়ে হাজির হয়েছিলেন ইডেনে। তার পর বুধবারও অর্ধদিবস ছুটি ঘোষিত হওয়ায় আনন্দে ডগমগ সরকারি কর্মচারীরা। অনেকেই ঠিক করে ফেলেন, বুধবার আর আসবেন না। একটা 'সিএল' নিয়ে সকাল-সকাল মিষ্টির প্যাকেট হাতে হাজির হবেন শ্বশুরবাড়িতে। খেয়েদেয়ে রাতে ফিরলেই হল। যে জামাইবাবাজিরা বেসরকারি আপিসে কাজ করেন, তাঁরা অবশ্য এতটা ভাগ্যবান নন। তাঁদের সামনে তিনটি 'অপশন' রয়েছে। এক, কোনও 'গূঢ়' কারণ দেখিয়ে ছুটি নেওয়া। কারণ জামাইষষ্ঠী দেখিয়ে ছুটি না-ও মিলতে পারে। দুই, অফিস সেরে সন্ধেবেলা শ্বশুরবাড়ি গিয়ে হাজির হওয়া। যারা অবশ্য দূরে থাকেন, তাঁদের পক্ষে এটা সম্ভব নয়। তিন, শাশুড়ির কাছে আগাম ক্ষমা চেয়ে নিয়ে এবারের জামাইষষ্ঠী 'বলি' দেওয়া।
এদিকে, জামাইষষ্ঠী উপলক্ষে মিষ্টি, কাঁচা বাজার, মাছ-মাংসের বাজারে যেন আগুন লেগেছে। বড় সাইজের বাগদা চিংড়ি ৭০০-৮০০ টাকা কিলো দরে বিক্রি হয়েছে কলকাতার বিভিন্ন বাজারে! বুধবার সাতসকালেই বহু মিষ্টির দোকানে 'স্পেশাল মিষ্টি' শেষ। যাঁরা কাল কিনে রাখেননি, এখন মাথায় হাত! পড়ে থাকা সাধারণ মিষ্টিই বেশি দাম দিয়ে কিনতে হয়েছে। তবুও মাছ, মিষ্টি দাম যত বেশিই হোক, বছরে এই দিনটা তো একবারই আসে। তাই সেরাটা সাজিয়ে দিয়ে হবে জামাইয়ের পাতে।
-
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে!













Click it and Unblock the Notifications