Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Vande Bharat Sleeper Train: বিকেল পাঁচটায় হাওড়া থেকে দিল্লির জন্য ছাড়বে নয়া বন্দে ভারত! ভাড়া তিন হাজার মাত্র

Vande Bharat Sleeper Train: দীর্ঘ সময় ধরে বন্দে ভারত স্লিপার নিয়ে অপেক্ষায় সাধারণ মানুষ! অবশেষে বড় খবর। বিশেষ করে বাংলার মানুষের জন্য তো বটেই। সর্বভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হাওড়া থেকে ছুটবে বন্দে ভারত স্লিপার (New Delhi-Howrah Vande Bharat Sleeper) । ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। হাওড়া দিল্লি দেশের অন্যতম ব্যস্ততম রুটগুলির মধ্যে একটি।

এবার সেই রুটেই ছুটবে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার। আর সেই লক্ষ্যেই জোর কদমে পরিকাঠামো উন্নতির কাজ করা হচ্ছে। সব কিছু ঠিক থাকলে আগামী কয়েকমাসের মধ্যেই সেই কাজ সম্পন্ন হবে। গত বছর অর্থাৎ ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে বন্দে ভারত স্লিপারের (Vande Bharat Sleeper Train) ঝলক প্রথম দেশবাসীর সামনে আনেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

Vande Bharat Sleeper Train

Vande Bharat Sleeper Train: রাজধানীকে টক্কর দেবে এই ট্রেন

দিল্লি থেকে হাওড়া মোট দূরত্ব ১৪৪৯ কিলোমিটার। আর এই দূরত্ব ১৫ ঘন্টারও কম সময়ের মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper Train) কভার করবে বলে দাবি প্রকাশিত খবরে। শুধু তাই নয়, এই রুটে সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার। রাজধানী এবং দুরন্ত এক্সপ্রেস হাওড়া এবং দিল্লির মধ্যে চলে। কিন্তু গতি এত নয়। ফলে এই রুটে বন্দে ভারত স্লিপার হবে প্রথম দ্রুতগামীর ট্রেন।

Vande Bharat Sleeper Train: কত হবে ভাড়া

টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, হাওড়া-নয়া দিল্লি রুটে বন্দে ভারত (Vande Bharat Sleeper Train) ছুটবে মোট ১৬ কোচের। যার মধ্যে ১১ টি এসি থ্রি টিয়ার, ৪ টি সেকেন্ড টিয়ার এবং একটি ফার্স্ট ক্লাস কোচ থাকবে। ভাড়া তুলনামূলক কিছুটা মধ্যবিত্তের আয়ত্তের বাইরেই হবে। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এসি ৩-টিয়ারের আনুমানিক ভাড়া প্রায় ৩,০০০ টাকা, এসি ২-টিয়ারের ৪,০০০ টাকা এবং ফার্স্ট ক্লাস এসির প্রায় ৫,১০০ টাকা হতে পারে। যদিও রেলের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। এমনকী টাইমটেবিলও দেওয়া হয়নি।

Vande Bharat Sleeper Train: এক নজরে টাইমটেবিল

তবে ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দিল্লি থেকে এই ট্রেন (Vande Bharat Sleeper Train) বিকেল পাঁচটার সময় হাওড়া স্টেশনের উদ্দেশ্যে ছাড়বে। এরপর পরের দিন সকাল ৮টার সময় হাওড়া পৌঁছে দেবে। একই ভাবে ফেরার সময় হাওড়া থেকে বিকেল ৫টায় ছাড়বে এবং সকাল ৮টায় দিল্লি পৌঁছে দেবে 'দেশি বুলেটে'র স্লিপার ভার্সন।

Take a Poll

এই ট্রেনের রুটও বিশেষ হবে। সেই মতো যাত্রার সময় ট্রেনটি কানপুর সেন্ট্রাল, প্রয়াগরাজ জংশন, দীনদয়াল উপাধ্যায় জংশন, গয়া, ধানবাদ এবং আসানসোলের মতো প্রধান স্টেশনগুলিতে থামবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+