বেহালার পর্ণশ্রীতে যুবকের অস্বাভাবিক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য
বেহালার পর্ণশ্রীতে যুবকের অস্বাভাবিক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য
বেহালার পর্ণশ্রীতে যুবকের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় দেখা যায় বছর ৪৮ এর পরিমল ঘোষকে। দেখতে পেয়ে পর্ণশ্রী থানায় খবর দেয় পরিবারের লোকজন। পরে পুলিশের সহায়তায় দ্রুত দেহ উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

পরিবারের সূত্রে জানা গেছে, করোনা'র পরবর্তী লকডাউন পরিস্থিতিতে পেশায় শয্যা সামগ্রী ব্যবসায়ী পরিমল বাবু বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। দীর্ঘদিন ধরেই লক ডাউন এর জন্য তার শয্যা সামগ্রীর দোকান বন্ধ ছিল। ব্যবসা বন্ধ থাকায় আর্থিক ও মানসিকভাবে তিনি ভেঙে পড়েছিলেন।
সোমবার থেকে চতুর্থ দফায় আরো ১৪ দিনের লকডাউন ঘোষণার পর থেকেই তিনি আরো হতাশাগ্রস্ত হয়ে পড়েন। আজ বিকেলের দিকে তিনি ও তার মা ঘরে ছিলেন। সন্ধ্যার দিকে মা ঘুমিয়ে পড়েন। তার কিছুক্ষণ পরেই তার পরিবারের লোকজন তাকে একটি ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
ঘটনায় পরিবারের একমাত্র উপার্জনকারী পরিমল বাবুর এ হেন অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন। পর্ণশ্রী থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনার অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে।












Click it and Unblock the Notifications