ফোকাসে বাংলা, রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে রাজ্যের জন্য একের পর এক ঘোষণা নির্মলার
স্বাধীনতার পর প্রথমবার মন্দা পরিস্থিতিতে পড়েছে দেশ। এই আবহে দেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর আজ এই বাজেট পেশের শুরুতেই রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্ধৃত করলেন অর্থমন্ত্রী। উল্লেখ্য, চলতি বছরে বাংলার নির্বাচনকে পাখির চোখ করা বরাবরই বাংলার মন জয় করতে রবি ঠাকুরের শরণাপন্ন হচ্ছে।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্ধৃত করেন অর্থমন্ত্রী
বাজেটের শুরুতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্ধৃত করে অর্থমন্ত্রী বলেন, 'বিশ্বাস এমনই পাখি যা ভোর যখন অন্ধকার, তখনও আলো অনুভব করে।' এদিন নির্মলা আরও বলেন, 'এখন নতুন যুগের শুরু, যেখানে ভারত আশা ও প্রতিশ্রুতির এক উপযুক্ত স্থানে রয়েছে।'

পণ্য পরিবহন সহজ করতে ফ্রেট করিডর
পণ্য পরিবহন সহজ করতে ফ্রেট করিডর তৈরিতে গুরুত্ব দেন নির্মলা সীতারমন৷ আগামী দিনে তিনটি ফ্রেট করিডর তৈরির প্রস্তাব তাঁর৷ চলতি বছরই পিপিপি মডেলে ইস্টার্ন ফ্রেট করিডরের কাজ শুরু হবে৷ আগামী দিনে তিনটি ফ্রেট করিডর তৈরির প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷

উত্তর থেকে দক্ষিণে পণ্য পরিবহন
এগুলি দেশের পূর্ব উপকূল, পূর্ব থেকে পশ্চিম এবং উত্তর থেকে দক্ষিণে পণ্য পরিবহন করবে৷ সময় বাঁচাতে এই ফ্রেট করিডরগুলিতে উন্নতমানের রেল পরিষেবা শুরু করা হবে৷ যা স্বয়ংক্রিয় পদ্ধতিতে চলাফেরা করবে৷ ব্রডগেজ এই রেললাইনগুলি ১০০ শতাংশ বৈদ্যুতিক ব্যবস্থায় চলবে৷ ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যেই এই কাজ শেষ হয়ে যাবে৷

৬৭৫ কিলোমিটার সড়ক রাজ্যে
এদিন অর্থমন্ত্রী জানান, গোমো ডানকুনি ২৭৪ কিলোমিটার ফ্রেইট করিডর তৈরি করা হচ্ছে। খড়্গপুর থেকে বিজয়ওয়াড়া ফ্রেইট করিডর তৈরি করা হবে। এছাড়া রাজ্যে তৈরি হবে ৬৭৫ কিলোমিটার সড়ক। কলকাতা শিলিগুড়ি সড়ক সংস্কার হবে। এর জন্য পশ্চিমবঙ্গের জন্য ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

উত্তরবঙ্গের চা শ্রমিকদের জন্য বিশেষ জনকল্যাণ তহবিল
এছাড়া উত্তরবঙ্গের চা শ্রমিকদের জন্য বিশেষ জনকল্যাণ তহবিলের ঘোষণা নির্মলা সীতারমণের। চা শিল্পের জন্য বরাদ্দ হল ১ হাজার কোটি টাকা। অপরদিকে এদিন অর্থমন্ত্রী জানান, করদাতাদের উপর যতটা সম্ভব কম চাপ দিতে হবে। ৭৫ বছর বা তার বেশি বয়সি পেনশনভোগীদের জন্য সুদের উপর সম্পূর্ণ কর ছাড়। ছাড় দেওয়া হচ্ছে আয়করেও।












Click it and Unblock the Notifications