খড়গপুরে দুষ্কৃতী তাণ্ডব, গুলি চালিয়ে সর্বস্ব লুঠ স্বর্ণব্যবসায়ীর, আশঙ্কাজনক দুই ভাই

দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় দুই ভাই কৃষ্ণ ও দুর্গা রাও আক্রান্ত হন বন্দুকবাজের হাতে। তাঁদের উপর বন্দুক ও ছুরি নিয়ে হামলা চালানো হয়। কৃষ্ণা রাওকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ছুরিকাহত হন দুর্গা রাও।

পশ্চিম মেদিনীপুর, ২৭ ডিসেম্বর : গুলি চালিয়ে স্বর্ণ ব্যবসায়ীর সর্বস্ব লুঠ করল দুষ্কৃতীরা। সোমবার রাতে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের খড়িদা বাজারে এই ঘটনা ঘটে। দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় দুই ভাই কৃষ্ণ ও দুর্গা রাও আক্রান্ত হন বন্দুকবাজের হাতে। তাঁদের উপর বন্দুক ও ছুরি নিয়ে হামলা চালানো হয়। কৃষ্ণা রাওকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ছুরিকাহত হন দুর্গা রাও।

সোমবার রাত তখন ১০টা। সবেমাত্র দোকান বন্ধ করে বাড়ি রওনা হয়েছেন। আমচকাই ছ'জন দুষ্কৃতী চড়াও হয় তাঁদের উপর। কিছু বুঝে ওঠার আগে দুষ্কৃতীদের ছুরির আঘাতে গুরুতর জখম হয়ে পড়েন দুর্গা। দুর্গাকে বাঁচাতে গেলে কৃষ্ণকে লক্ষ্য করে পর পর তিন রাউন্ড গুলি চালানো হয়। দুষ্কৃতীদের ছোড়া গুলি লেগে ছিটকে পড়েন কৃষ্ণ। তাঁদের কাছ থেকে সর্বস্ব হাতিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

খড়গপুরে দুষ্কৃতী তাণ্ডব, গুলি চালিয়ে সর্বস্ব লুঠ স্বর্ণব্যবসায়ীর, আশঙ্কাজনক দুই ভাই

এরপরই গুলির শব্দে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই উদ্ধার করে হাসপাতালে পাঠান দুই স্বর্ণ ব্যবসায়ী ভাইকে। দু'জনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের রাতেই রেফার করা হয় কলকাতায়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্ত অনুমান, পরিচিতরাই এই ঘটনায় জড়িত। তারা জানত, কখন বাড়ি ফিরতেন ওই স্বর্ণ ব্যবসায়ী। তাঁদের কাছে এ টাকা-পয়সা, গয়নাগাটিও থাকত, তা জেনেই এই হামলা চালানো হয়।

প্রায়ই এই ধরনের ঘটনা ঘটেছে। পুলিশ নিষ্ক্রিয়। শীঘ্রই কোনও ব্যবস্থা না নিলে বড় আন্দোলনে নামবে ব্যবসায়ী সংগঠন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+