গলসিতে বালির লরি উল্টে মৃত দুই শিশু সহ পাঁচ

গলসিতে বালির লরি উল্টে মৃত দুই শিশু সহ পাঁচ

পূর্ব বর্ধমান জেলার গলসিতে একটি মাটির বাড়ির ওপর বালি বোঝাই লরি উলটে যাওয়ায় মৃত্যু হয়েছে দুই শিশু সহ পাঁচ জনের। বুধবার ভোর রাতে এই ঘটনা ঘটেছে গলসির শিকারপুর গ্রামে। দুর্ঘটনায় আহত হয়েছেন একজন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গলসিতে বালির লরি উল্টে মৃত দুই শিশু সহ পাঁচ


দুর্ঘটনার পর এলাকার বািসন্দারা বালি খাদান অফিসে গিয়ে ভাঙচুর করে। আগুন ধরিয়ে দেয় কয়েকটি গাড়িতে । পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার বাসিন্দাদের দাবি বাঁধের পার দিয়ে প্রতিদিন বালি বোঝাই লরি যাওয়া আসা করে। বেশির ভাগ লরি চালক মদ্যপ অবস্থায় জোরে গাড়ি চালান। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্যই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের।

এই দিন ভোর রাতে বালি বোঝাই লরি উলটে যায় একটি বাড়িতে । সেখানে ছজন ঘুমোচ্ছিলেন । পুলিশ জানায় যে বাড়ির ওপর বালি বোঝাই লরি উলটে যাওয়ায় মৃত্যু হয়েছে সুচিত্রা মালিক, তার মেয়ে দোলন মণ্ডল, জামাই বাপ্পা মণ্ডল ও দুই নাতি নাতনির। এই পরিবারের এক জন আহত হয়েছেন । তিনি হাসপাতালে ভর্তি ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+