জঙ্গলমহলে বিজেপির উত্থানেও দুই জেলা পরিষদে পর্যাপ্ত প্রাধান্য তৃণমূল কংগ্রেসের
পুরুলিয়া-সহ জঙ্গলমহলের গ্রাম পঞ্চায়েতে তৃণমূলকে টেক্কা দিলেন জেলা পরিষদে সেই দাপট দেখাতে পারল না বিজেপি। পুরুলিয়া ও ঝাড়গ্রামে জেলা পরিষদে বিপুল জয় পেল তৃণমূল কংগ্রেস।
পুরুলিয়া-সহ জঙ্গলমহলের গ্রাম পঞ্চায়েতে তৃণমূলকে টেক্কা দিলেন জেলা পরিষদে সেই দাপট দেখাতে পারল না বিজেপি। পুরুলিয়া ও ঝাড়গ্রামে জেলা পরিষদে বিপুল জয় পেল তৃণমূল কংগ্রেস। তবে দ্বিতীয় দল হিসেবে উঠে এল বিজেপিই। তবে সাকুল্যে জঙ্গলমহলের পুরুলিয়া ও ঝাড়গ্রামে যে ফল হল, তা বিজেপির পক্ষে আশাপ্রদই।

জেলা পরিষদে সবুজ ঝড়ে কুপোকাত বিরোধীরা। পুরুলিয়ায় জেলা পরিষদের মোট ৩৮ আসনের মধ্যে তৃণমূলের ঝুলিয়ে গিয়েছে ২৫টি আসন, বিজেপি পেয়েছে ১০টি আসন। আর কংগ্রেসের ঝুলিতে গিয়েছে তিনটি আসনে। তবে বামফ্রন্টের ঝুলিতে একটি আসনও যায়নি। শূন্য হাতেই ফিরতে হয়েছে তাদের।
তৃণমূলের সঙ্গে টক্কর দিয়ে বিজেপি এই জেলায় সমান সমান গ্রাম পঞ্চায়েত দখল করায়, স্বাভাবিকভাবেই জেলা পরিষদে অন্যরকম ফল হতে চলেছে বলে মনে করেছিল রাজনৈতিক মহল। কিন্তু রেজাল্ট বের হতেই দেখা গেল তৃণমূলেই ভরসা রেখেছে জঙ্গলমহল। ২৫টি জেলা পরিষদ আসনে জিতে জেলা পরিষদ দখল করে নিয়েছে তৃণমূলই।
একইভাবে ঝাড়গ্রাম জেলা পরিষদেও তৃণমূল ঝড়। ১৬টির মধ্যে ১৩টিতে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি পেয়েছে বাকি তিনটি আসনে। কোনও খাতা খুলতে পারেনি কংগ্রেস ও বামেরা। সবথেকে উল্লেখযোগ্য বিষয় এই জেলায় বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন বিদায়ী জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতি। পুরুলিয়াতেও সভাধিপতি সৃষ্টিধর মাহাতোর পরাজয় হয়েছে।
বিজেপি রাজ্যের ২০ জেলার মধ্যে তৃণমূলকে সবথেকে বেশি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ঝাড়গ্রাম ও পুরুলিয়ায়। পুরুলিয়ার মতো ঝাড়গ্রামেও গ্রাম পঞ্চায়েত স্তরে তৃণমূলকে সমানে সমানে টক্কর দিয়েছে বিজেপি। যদিও আসন দখলে বিজেপি সমানে সমানে টক্কর দিলেও বেশিরভাগ পঞ্চায়েতে এই জেলা ক্ষমতার দখল নেয় তৃণমূল। ঝাড়গ্রামে ৭৯টি পঞ্চায়েতের মধ্যে ৪২টিতে জয়ী তৃণমূল কংগ্রেস। বিজেপি জিতেছে ১৫টি গ্রাম পঞ্চায়েতে। আর তিনটির দখল নিয়েছে নির্দল। ৯টি পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়েছে। পুরুলিয়ায় ১৭০টির মধ্যে ৪২টি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। আর ২৬টি ত্রিশঙ্কু হয়েছে।












Click it and Unblock the Notifications