Tmc's Plan: বাংলায় একের বিরুদ্ধে এক লড়াইয়ে পরিকল্পনা তৈরি TMC-র ! কংগ্রেস-বামেদের কটা আসন, বার্তা সৌগতর
পশ্চিমবঙ্গে একের বিরুদ্ধে এক লড়াই করতে পরিকল্পনা তৈরি তৃণমূলের (TMC's Plan)। এব্যাপারে দলের বর্ষীয়ান সাংসদ এদিন উল্লেখযোগ্য মন্তব্য করেছেন। তিনি বলেছেন পশ্চিমবঙ্গে কোথাও সিপিআইএম নেই। সারা ভারতে একের বিরুদ্ধে এক লড়াইয়ে তৃণমূল উল্লেখযোগ্য ভূমিকা নেবে বলেও দাবি করেন তিনি।
পাটনায় বিজেপি বিরোধী বৈঠক প্রসঙ্গে বলেন, ১৪ টা দল এক বাক্যে কথা বলেছে মোদীকে সরাতে চাই, এটা একটা বড় অ্যাচিভমেন্ট। এর মধ্যে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অবদান আছে বলে হুগলির মহানাদে দাবি করেন সৌগত রায়।

তিনি বলেন, উনি (মমতা) বলেছেন অতীতে কী হয়েছে সব ভুলে যান। ওরা সরব হবে কারণ ওরা ভাবছে পায়ের তলার মাটি সরে যাবে। সাড়ে তিনশ সাড়ে থেকে চারশো আসনে যদি একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়া যায়, তাহলে ২৭০ পেতে অসুবিধা হবে না (TMC's Plan)। এমনটাই মনে করেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ।
সৌগত রায় বলেন, পশ্চিমবঙ্গে সিপিআইএমের কোনও আসন নেই, সেটা মনে রাখতে হবে। লোকসভায় কংগ্রেসের মাত্র দুটো আসন ছিল, সেইসব মনে রেখে ভাগ হবে। তিনি বলেন, সারা ভারতে একের বিরুদ্ধে এল লড়াইয়ে ক্ষেত্রে তৃণমূল উল্লেখযোগ্য ভূমিকা নেবে (TMC's Plan)।

কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আদালতে যেতে পারে বিজেপি। এই প্রসঙ্গে সৌগত রায় বলেন, গেলে যাবে। বিজেপি তো মানুষের কাছে যাচ্ছে না, আদালতে যাচ্ছে, রাজ্যপালের কাছে যাচ্ছে। তৃণমূল বলেছিল কেন্দ্রীয় বাহিনী লাগবে না। তখন সুপ্রিম কোর্ট বলল, হাইকোর্ট রায় দিল। তৃণমূল বলল, ঠিক আছে। কোনও আপত্তি নেই।
এখন সরকার বলছে ৮০০০-এর জায়গায় তিন হাজার তিনশো বাহিনী দেবে। সাজানো হয়েছিল ২০১৩ সালের মডেলে। এখন তো নতুন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে সেটা ঠিক করতে হবে। রাজ্যপালের রাজ্য নির্বাচন কমিশনার কে ডেকে পাঠানোর কোনও এক্তিয়ার নেই বলেও মন্তব্য করেন তিনি।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications