টাকা নিয়ে বচসা, কান কাটা গেল বিজেপি কর্মীর

পশ্চিমবঙ্গ
মালদহ, ১৩ নভেম্বর: বচসার জেরে এক বিজেপি কর্মীর কান কেটে দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের এক কর্মীর দিকে। বুধবার রাতে ঘটনাটি ঘটে ইংরেজ বাজারের কমলাবাড়ি এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, কয়েক মাস আগে বিজেপি কর্মী মুন্না সিং তাঁরই পরিচিত উত্তম ঘোষকে টাকা ধার দেন। কিন্তু বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও টাকা ফেরত দিচ্ছিলেন না তিনি। গতকাল মুন্না সিং টাকা চাইতে গেলে বচসা বেধে যায়। প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। তার পর তৃণমূল কর্মী উত্তম ঘোষ ও তাঁর বাবা মহেশ ঘোষ মুন্নার ওপর হামলা চালায়। কাটারি দিয়ে কোপ মেরে তাঁর কান কেটে দেওয়া হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, এটা রাজনীতির ঘটনা নয়, ব্যক্তিগত বিবাদ। তাই আইন আইনের পথে চলবে। প্রসঙ্গত, মুন্না সিংয়ের পরিবাবের তরফে পুলিশ অভিযোগ জানানোর পরই এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্তরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+