এনআরসি, সিএএ নিয়ে জোর আন্দোলনে নামল
"নো এনআরসি, নো সিএএ এবং নো এনপিআর"। এই দাবিতে জোরদার আন্দোলনে নামল উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃনমূল কংগ্রেস। উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃনমূল কংগ্রেসের ডাকে এদিন এন আর সি ও সি এ এ'র প্রতিবাদে রায়গঞ্জে বিশাল কর্মীসভা আয়োজন করে প্রদেশ মহিলা তৃনমূল কংগ্রেস সভানেত্রী তথা স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

রায়গঞ্জ বিধানমঞ্চে আয়োজিত এই প্রতিবাদ সভায় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি, বিধায়ক স্মিতা বক্সি, মালা সাহা, জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, জেলা তৃনমূল কংগ্রেস চেয়ারম্যান অমল আচার্য, উত্তর দিনাজপুর জেলাপরিষদের সভাধিপতি কবিতা বর্মন, জেলা যুব তৃনমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল, আইএনটি টি ইউসি'র জেলা সভাপতি অরিন্দম সরকার, জেলার সমস্ত তৃনমূল কংগ্রেস বিধায়ক ও জেলা তৃনমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।
কর্মীসভায় ছিল একটাই স্লোগান এন আর সি ও সি এ এ মানছিনা মানব না। কর্মীসভায় মন্ত্রী থেকে বিধায়ক সকলেই এন আর সি ও সি এ এ'র বিরুদ্ধে সরব হন। রাজ্যের মুখ্যমন্ত্রী তৃনমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে কেন্দ্রের লাগু করা এন আর সি ও সি এ এ'র প্রতিবাদে রাজ্যের প্রতিটি ব্লক ও জেলায় প্রতিবাদ সভা, অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছে তৃনমূল কংগ্রেস।
মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃনমূল কংগ্রেসের ডাকে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। কয়েক হাজার মহিলা তৃনমূল কংগ্রেস কর্মী সমর্থকরা কর্মীসভায় হাজির হয়ে এন আর সি ও সি এ এ'র প্রতিবাদে শামিল হন। প্রদেশ মহিলা তৃনমূল কংগ্রেস সভাপতি তথা রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি শহরে এন আর সি ও সি এ এ'র বিরুদ্ধে প্রতিবাদ সভা অনিষ্ঠিত হয়। যতদিন না কেন্দ্র সরকার এই জনবিরোধী আইন প্রত্যাহার না করা হবে ততদিন পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে। মন্ত্রী এও জানান, আমাদের নেত্রী যে আন্দোলন শুরু করেন তা মানুষকে সাথে নিয়েই। আমাদের আন্দোলনের চাপে কেন্দ্র সরকার বাধ্য হবে এই আইন প্রত্যাহার করতে।












Click it and Unblock the Notifications