লোকসভায় মেরে-কেটে তৃণমূল কটি আসন পাবে, জানিয়ে দিলেন মুকুল রায়

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায় তৃণমূল কটা আসন পাবেন তা স্পষ্ট জানিয়ে দিলেন।

লোকসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যে ইতিমধ্যে আলোচনা-তর্ক-বিতর্ক-সভা শুরু হয়ে গিয়েছে। প্রতিটি রাজনৈতিক দলই নিজেদের মতো করে পরিকল্পনায় শান দিচ্ছে। একে অপরকে যাচাই করে নেওয়ার প্রক্রিয়াও চলছে। এরই মধ্যে বিভিন্ন সমীক্ষার প্রাথমিক ফলাফলও আসতে শুরু করেছে। তার মধ্যে রাজনৈতিক নেতারাও নিজেদের মতো করে বিচার-বিশ্লেষণ করছেন।

লোকসভায় তৃণমূল কটি আসন পাবে, আগাম ঘোষণা মুকুল রায়ের

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায় তৃণমূল কটা আসন পাবেন তা স্পষ্ট জানিয়ে দিলেন। পুরুলিয়ায় এক সভায় ভাষণ দিতে গিয়ে মুকুল রায় বলেন, আগামী লোকসভা নির্বাচনে কেন্দ্রে ফের একবার নরেন্দ্র মোদী নেতৃত্বে বিজেপি সরকার তৈরি করবে।

আর বাংলায় ৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ৮-১০টি আসন পাবে বলে দাবি করেছেন মুকুল রায়। তাঁর কথায়, তৃণমূল কংগ্রেস ২০টি আসন ছাড়াবে না। এমনই তিনি দাবি করেছেন।

পুরুলিয়ার সভায় ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় ও ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন তিনি। তৃণমূল সরকারের এটাই শেষ টার্ম বলেও ঘোষণা করেছেন মুকুল। একইসঙ্গে পুলিশ প্রশাসন রাজ্য সরকারের দলদাসে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন এই বিজেপি নেতা।

সম্প্রতি একটি সংবাদমাধ্যম রাজনৈতিক সমীক্ষা ফলাফল প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, আগামী লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস ৪২টি আসনের মধ্যে ৩২টি পাবে। বিজেপি পাবে ৯টি আসন ও ১টি পাবে কংগ্রেস। বামেরা কোনও আসন জিতবে না। এখন দেখার মুকুলের ভবিষ্যদ্বাণী কতদূর মেলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+