পুলিশকে নিয়ে গুণ্ডামি, মানুষ মেনে নেবে না! ২০২১-এ তৃণমূল নামবে ৩ নম্বরে, কত আসন বিজেপির বললেন অর্জুন
পুলিশকে নিয়ে গুণ্ডামি, মানুষ মেনে নেবে না! ২০২১-এ তৃণমূল নামবে ৩ নম্বর, কত আসন বিজেপির বললেন অর্জুন
যখনই এলাকায় বিজেপি কোনও আন্দোলনে নামছে, সেই সময় কেস দেওয়া হচ্ছে। এমনটাই বিস্ফোরক অভিযোগ করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, বাংলার মানুষ পুলিশের এই তাণ্ডব মেনে নেবে না। ভোটের ফলে তৃণমূল কংগ্রেস তিন নম্বরে নেমে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি।

রাতে এলাকায় পুলিশি হানা
তাঁপ বাড়ির আশপাশে রাতে হানা দিচ্ছে পুলিশ। প্রায় ১০০-র ওপরে পুলিশ এবং ১০-১২ টা ভ্যান, তাঁর বাড়ির কাছেই একজনের বাড়িতে ঢুকে দরজা ভেঙে দিয়েছে। তাঁর আত্মীয়ের বাড়িতে নিচের থেকে পুলিশ গালাগালি দিয়ে দরজা ভাঙার চেষ্টা করে বলে অভিযোগ করেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং।

এলাকায় পুলিশের তাণ্ডবের অভিযোগ
পুলিশ এলাকায় ঢুকে মুখের মাস্ক খুলে দেখছে। তিনি বলেন, এলাকার অনেকেই রাতের শিফটে চটকলে কাজ করতে গিয়েছেন। বাড়িতে একা থাকা তাঁদের স্ত্রীদের তোলা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, যারা মন্দিরে এবং তাঁর ওপরে বোমা মেরেছে তাদের না ধরে, এলাকায় থাকা তাঁর আত্মীয়দের বাড়িতে হানা দিয়েছে পুলিশ। সারা রাজ্যে পুলিশ তাণ্ডব চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। অর্জুন সিং-এর আরও অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সব থেকে বেশি তাণ্ডব চলছে ব্যারাকপুরে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সব কিছু করছে
অর্জুন সিং অভিযোগ করে বলেন, এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সব কিছু করছে। সরকার আদালতে মামলা দেরি করিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

মমতাকে কটাক্ষ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে গিয়ে তিনি বলেন, রাজনৈতিক লড়াইতে তো তিনি পারলেন না। পুলিশকে দিয়ে যে গুণ্ডামি করানো হচ্ছে, তা বাংলার মানুষ মেনে নেবে না, মন্তব্য করেছেন তিনি।

বাংলায় ২০০-র ওপরে আসন
অর্জুন সিং বলেন ব্যারাকপুরের সাতটি আসনের সব কটাই বিজেপি জিতবে। পাশের এলাকা দমদমের সাত শূন্য ফল হবে। আর বাংলায় ২০০-র ওপরে আসন বিজেপি পাবে বলেও দাবি করেছেন অর্জুন সিং। একইসঙ্গে তিনি বলেন, ভোটের ফলে তৃণমূল তিন নম্বরে নেমে যাবে।












Click it and Unblock the Notifications