বিজেপির বিরুদ্ধে ৫০ বিধায়ককে নিয়ে নয়া পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের! কী দায়িত্ব দিলেন মমতা

বিজেপির বিরুদ্ধে ৫০ বিধায়ককে নিয়ে নয়া পরিকল্পনা তৃণমূলের! কী দায়িত্ব দিলেন মমতা

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবেও রাজনৈতিক লড়াই তুঙ্গে বাংলায়। কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশেষ প্রচার পরিকল্পনা প্রস্তুত করে ফেললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে চলমান রাখতে এই নয়া প্রচার পরিকল্পনায় যুক্ত হলেন তৃণমূল কংগ্রেসের ৫০ বিধায়ক।

তৃণমূল দলীয় বিধাকদেরও ময়দানে নামাচ্ছে

তৃণমূল দলীয় বিধাকদেরও ময়দানে নামাচ্ছে

বিশেষ সূত্রে জানা গিয়েছে, এই করোনা পরিস্থিতিতে কেন্দ্রের মোকাবিলায় তৃণমূল দলীয় বিধাকদেরও ময়দানে নামাচ্ছে। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের পক্ষে এক ভিডিও কনফারেন্স হয়েছে। সেখানেই তৃণমূল কংগ্রেসের বিধায়কদের এই ‘যুদ্ধে' সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। তাঁদের বুঝিয়ে দেওয়া হয়েছে, তাঁদের এই পরিস্থিতিতে কী করণীয়।

কারা ছিলেন ভিডিও কনফারেন্সে

কারা ছিলেন ভিডিও কনফারেন্সে

তৃণমূল বিধায়কদের নিয়ে এই ভিডিও কনফারেন্সে ছিলেন যুব সংগঠনের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এছাড়াও ছিলেন তৃণমূলের প্রচার কৌশলী প্রশান্ত কিশোর। এই ভিডিও কনফারেন্সে তাঁরা বিধায়কদের প্রচারে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রচার

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রচার

তৃণমূলের পক্ষ থেকে বিধায়কদের বলা হয়েছে, তাঁদের সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রচার চালাতে। করোনা ভাইরাস সঙ্কটে কেন্দ্রকে আক্রমণ করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের পরিস্থিতি তুলে ধরতেও বলা হয়েছে তাঁদের।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট

অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে জানিয়েছেন, "এই সঙ্কটের সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব পালনে ব্যর্থ। কয়েক সপ্তাহের নীরবতার পর মানুষকে বিভ্রান্ত করতে তিনি চিঠি লিখলেন রাজ্যকে। পরিযাযী শ্রমিকদের ফিরতে বাধা দিচ্ছে মমতার সরকার- এই সংক্রান্ত চিঠি প্রসঙ্গে অভিষেক চ্যালেঞ্জ দিলেন, হয় প্রমাণ করুন নতুবা ক্ষমা প্রার্থনা করুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+