শুভেন্দুর সঙ্গে বিজেপিতে যেতে পারেন কারা, মন বুঝতে অভিযান শুরু করলেন প্রশান্ত কিশোর

শুভেন্দুর সঙ্গে যেতে পারেন কারা, মন বুঝতে পিকের পরামর্শে অভিনব ‘উদ্যোগ’ তৃণমূলের

শুভেন্দু অধিকারীর সঙ্গে এক ঝাঁক নেতানেত্রী বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। একুশের নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে আরও অনেকে সেই পথ ধরতে পারে, এমন আশঙ্কা করছে দলীয় নেতৃত্বই। এই প্রবণতা আটকাতেই বিশেষ উদ্যোগ নিল তৃণমূল কংগ্রেস। মালদহ জেলা তৃণমূলের পক্ষ থেকে জরুরি বৈঠকে বসলেন মৌসম বেনজির নূর।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন মৌসম

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন মৌসম

শুভেন্দুর বিজেপি-যোগের জল্পনা শুরু হওয়ার পর মৌসম বেনজির নূরকে নিয়েও গুঞ্জন ছড়িয়েছিল বিস্তর। তিনি জেলা সভাপতির পদ ত্যাগ করছেন বলে রটনা ছড়িয়েছিল। তা সমূলে উৎখাত করে মৌসম জানিয়ে দেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই তৃণমূলে এসেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই তিনি আছেন, থকাবেনও।

শুভেন্দু-ঘনিষ্ঠদের সঙ্গে কথা মৌসমের

শুভেন্দু-ঘনিষ্ঠদের সঙ্গে কথা মৌসমের

সেই মৌসমই এবার উদ্যোগ নিলেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে দলের কারা নিবিড় যোগাযোগ রাখছেন, কারা যেতে পারেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। সেই কারণেই জরুরি বৈঠক ডেকে নিশ্চিত হতে চাইছে তিনি। যে সমস্ত নেতা-নেত্রীর সঙ্গে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠতা বেশি ছিল, তাঁদের সঙ্গে আলাদা করে কথা বলতে চাইছেন মৌসম।

শুভেন্দু-ঘনিষ্ঠদের মন বুঝতে চাইছেন মৌসম

শুভেন্দু-ঘনিষ্ঠদের মন বুঝতে চাইছেন মৌসম

শুভেন্দু অধিকারী মালদহ জেলা তৃণমূলের পর্যবেক্ষক ছিলেন। তাঁর হাত ধরেই দানা বেঁধেছিল জেলার তৃণমূল নেতৃত্ব। সেই শুভেন্দু দল ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। ফলে শুভেন্দুর দলত্যাগের একটা প্রভাব পড়তেই পারে। শুভেন্দুর সঙ্গে জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অম্লান ভাদুড়ি ও জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডলের ঘনিষ্ঠতা রয়েছে। তাঁদের মন বুঝতে চাইছেন মৌসম।

প্রশান্ত কিশোরও ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন

প্রশান্ত কিশোরও ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন

শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর জল মাপতে চাইছেন মৌসম। এই বৈঠকে উপস্থিত থাকবেন প্রশান্ত কিশোরের টিম আইপ্যাকের প্রতিনিধিও। তৃণমূল নেতৃত্বের পাশাপাশি প্রশান্ত কিশোরও ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছেন। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদহ জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন। সেবার মৌসম গরহাজির ছিলেন। এবার তিনিই উদ্যোগী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+