রাজ্যসভা নির্বাচন, মনোনয়ন জমা তৃণমূলের ২ প্রার্থীর

রাজ্যসভা নির্বাচন, মনোনয়ন জমা তৃণমূলের ২ প্রার্থীর

বুধবার রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন ২ তৃণমূল প্রার্থী। তাঁরা হলেন তৃণমূলের সুব্রত বক্সি এবং দীনেশ ত্রিবেদী। বিধানসভায় মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁদের সঙ্গে ছিলেন পরিষদীয় মন্ত্রী তাপস রায় এবং ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য তাঁর মনোনয়ন জমা দেবেন বলে জানা গিয়েছে।

বিধানসভায় সচিবের ঘরে মনোনয়ন পেশ

বিধানসভায় সচিবের ঘরে মনোনয়ন পেশ

বুধবার রাজ্য বিধানসভায় সচিবের ঘরে গিয়ে তৃণমূলের ২ প্রার্থী মনোনয়ন জমা দেন। মনোনয়ন জমা দিয়ে সুব্রত বক্সি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ও আদেশ মতো মনোনয়ন জমা দিয়েছেন।

বৃহস্পতিবার মনোনয়ন জমা দিতে পারেন ৩ জন

বৃহস্পতিবার মনোনয়ন জমা দিতে পারেন ৩ জন

জানা গিয়েছে বৃহস্পতিবার মনোনয়ন জমা দিতে পারেন তৃণমূলের মৌসম বেনজির নূর এবং অর্পিতা ঘোষ। এছাড়াও কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী বিকাশ ভট্টাচার্যও ওইদিন মনোনয়ন জমা দেবেন বলে জানা গিয়েছে।

রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের ৪ প্রার্থী

রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের ৪ প্রার্থী

২৬ মার্চ রাজ্যসভা নির্বাচনে রাজ্য থেকে তাদের ৪ জন প্রার্থীর নাম আগেই ঘোষণা করেছে তৃণমূল। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তাঁদের প্রার্থী হচ্ছেন মৌসম বেনজির নূর, অর্পিতা ঘোষ, দীনেশ ত্রিবেদী এবং সুব্রত বক্সি। প্রসঙ্গত তৃণমূলের ৪ প্রার্থীর মধ্যে প্রথম তিনজন ২০১৯-এর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন বিজেপি প্রার্থীদের কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+