বিজেপি সাংসদকে ‘সম্রাট নিরো’র আসনে বসালেন তৃণমূলের মেয়র, করোনা-‘যুদ্ধ’ জমজমাট

বিজেপির সাংসদ ততা কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়কে সম্রাট নিরোর আসনে বসালেন আসানসোলের মোয়ের তথা তৃণমূল কংগ্রেস নেতা জিতেন্দ্র তিওয়ারি।

বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়কে সম্রাট নিরোর আসনে বসালেন আসানসোলের মেয়র তৃণমূল কংগ্রেস নেতা জিতেন্দ্র তিওয়ারি। করোনা ভাইরাসের মোকাবিলায় লকডাউন চলাকালীন বিজেপি সাসংদকে একহাত নিয়ে তিনি বাবুলের নতুন পরিচয় দেন। লকডাউনে সাংসদের ভূমিকা তুলে ধরে তিনি সম্রাট নিরোর আসন দেন বাবুলকে।

সম্রাট নিরোর মতোই অবস্থা বাবুলের

সম্রাট নিরোর মতোই অবস্থা বাবুলের

মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, যখন রোম পুড়েছিল সম্রাট নিরো তখন বেহালা বাজাচ্ছিলেন। আসানসোলের সাংসদে-মন্ত্রীরও সেই অবস্থা হয়েছে। সাধারণ মানুষ যখন খাদ্যের জন্য হাহাকার করছে, তখন সোশ্যাল মিডিয়ায় সাংসদ গান শোনাচ্ছেন। ভুয়ো পোস্ট করে কুৎসা করছেন রাজ্যের।

করোনা ভাইরাসের পরীক্ষাকেন্দ্র প্রসঙ্গে

করোনা ভাইরাসের পরীক্ষাকেন্দ্র প্রসঙ্গে

মেয়র বলেন, প্রথম লকডাউন শুরু হওয়ার পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা এলাকার সাংসদ বাবুল সুপ্রিয় আসানসোলে করোনা ভাইরাসের পরীক্ষাকেন্দ্র স্থাপনের আর্জি জানিয়েছিলেন। শনিবার মেয়র জিতেন্দ্র ডিওয়ারি তাঁর টুইটারে এ নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। তিনি সাংসদ বাবুল সুপ্রিয়র কাছে দাবি জানিয়েছেন করোনা ভাইরাস পরীক্ষা কেন্দ্রের কাজ কতদূর এগিয়েছে।

বাবুলকে প্রশ্ন আসানসোল মেয়রের

বাবুলকে প্রশ্ন আসানসোল মেয়রের

তিনি প্রশ্ন তোলেন দিল্লির প্রতিনিধি দল লকডাউন ভেঙে যদি রা্জ্যে আসতে পারে, তবে সাংসদ আসানসোলে পা রেখে কেন এলাকাবাসীর পাশে দাঁড়াচ্ছে না। বিধায়ক-মেয়ররা যখন ত্রাণ বিলি করছেন তখন দেখা নেই সাংসদের। কেন তিনি আাসনসোলে এসে মানুষের পাশে দাঁড়াচ্ছেন না।

বিজেপির কড়া জবাব

বিজেপির কড়া জবাব

এর জবাব দিয়েছে বিজেপি। বিজেপির টুইটার থেকে পোস্ট করা হয়েছে, সাংসদ বাবুল সুপ্রিয় জনসমক্ষে কাজ করেন স্বচ্ছতার সঙ্গে, তৃণমূল নেতাদের মতো মিথ্যাচার করেন না। মিথ্যাচার করার জন্য আসানসোলবাসী দু-লক্ষ ভোটে হারিয়েছে তৃণমূলকে। শীঘ্রই ভাইরাসের পরীক্ষাগার হবে। ল্যাব খোঁজা চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+