বাংলা রোমিওদের ভালোবাসে, যোগীর 'স্কোয়াড'-কে ছক্কা হাকিয়ে পাল্টা তোপ মহুয়ার

যোগী আদিত্যনাথের অ্যান্টি রোমিও স্কোয়াডের প্রতিশ্রুতির বিরুদ্ধে সরব হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। গেরুয়া শিবিরকে পাল্টা তোপ দেগে মহুয়ার দাবি, পশ্চিমবঙ্গ তাদের রোমিওদের ভালোবাসে। একটি টুইটবার্তায় এই ইস্যুতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে তোপ দাগেন মহুয়া মৈত্র।

'বাংলা রোমিওদের ভালোবাসে'

'বাংলা রোমিওদের ভালোবাসে'

বিজেপির হিন্দুত্বের পোস্টারবয় যোগীকে আক্রমণ শানিয়ে মহুয়া এদিন একটি টুইটে লেখেন, 'অজয় বিস্ত ওরফে যোগী আদিত্যনাথের সামপ্রতিক বক্তব্য: বিজেপি বাংলায় জিতলে অ্যান্টি রোমিও স্কোয়াড গঠিত হবে। গুড্ডুজি, আমরা আপনার রাজ্যের মতো নয়। আমরা বাঙালিরা মন থেকেই ভালোবাসায় বিশ্বাসী। আমরা আমাদের গান, আমাদের কাব্য, আমাদের মিষ্টি এবং অবশ্যই আমাদের রোমিওদের ভালোবাসি।'

'তৃণমূল কংগ্রেসের সব রোমিওদের জেলে পাঠাব'

'তৃণমূল কংগ্রেসের সব রোমিওদের জেলে পাঠাব'

উল্লেখ্য, এর আগে হুগলি জেলার কৃষ্ণরামপুরে বিজেপির একটি জনসভায় যোগ দিয়ে যোগী আদিত্যনাথ দাবি করেছিলেন, 'এই রাজ্যে মা-বোনেদের সুরক্ষার স্বার্থে বিজেপি এই রাজ্যেও উত্তরপ্রদেশের মতো অ্যান্টি রোমিও স্কোয়াড গঠন করব। এবং তৃণমূল কংগ্রেসের সব রোমিওদের জেলে পাঠাব।'

'পশ্চিমবঙ্গ কেন মহিলাদের জন্য সুরক্ষিত রাজ্য নয়? '

'পশ্চিমবঙ্গ কেন মহিলাদের জন্য সুরক্ষিত রাজ্য নয়? '

যোগী আদিত্যনাথ আরও বলেছিলেন, 'পশ্চিমবঙ্গ কেন মহিলাদের জন্য সুরক্ষিত রাজ্য নয়? বিজেপি বাংলায় ক্ষমতায় এলে শিক্ষা এবং পরিবহণ পরিষেবা বিনামূল্যে প্রদান করা হবে। অ্যান্টি রোমিও স্কোয়াড গঠিত বহবে। বাংলার মেয়েদের যারা স্কুলের বাইরে উত্তেজিত করে, সেসব লোকোদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।'

'বাংলার যুব সমাজ এতটা হতাশ কেন?'

'বাংলার যুব সমাজ এতটা হতাশ কেন?'

যোগী আদিত্যনাথ আরও অভিযোগ করেছিলেন, 'একদশক আগে যখন তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ক্ষমতায় এসেছিল তখন তারা মা-মাটি-মানুষের সেবা করার প্রতিশ্রুতি দিয়েছিল। এরপর এটি তাদের স্লোগানে পরিণত হয়। কিন্তু বর্তমানে সেই স্লোগানের কী হল? আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করতে চাই, বাংলায় মহিলারা সুরক্ষিত নয় কেন? যে রাজ্য এত সমায় সংস্কারকের জন্ম দিয়েছে, সেই রাজ্যে যুব সমাজ এতটা হতাশ কেন?'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+