দলের স্বীকৃতি সম্মেলনে উঠল পচা আলু প্রসঙ্গ, অনুব্রতর মন্তব্যে জল্পনা তুঙ্গে
দলের স্বীকৃতি সম্মেলনে উঠল পচা আলু প্রসঙ্গ, অনুব্রতর মন্তব্যে জল্পনা তুঙ্গে
দিদিকে বলো কর্মসূচির দ্বিতীয় পর্ব হিসেবে শুরু হয়েছে বাংলার গর্ব মমতা। জোর কদমে চলছে এই কর্মসূচি। এই কর্মসূচির একটি অংশ হল স্বীকৃতি সম্মেলন। যার মাধ্যমে দলের পুরনো কিংবা বসে যাওয়া কর্মীদের সম্মান জানানো হচ্ছে। সেরকমই এক কর্মসূচিতে রামপুর গিয়েছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

স্বীকৃতি সম্মেলনে অনুব্রত
রামপুরহাটে তৃণমূলের কার্যালয়ে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল। উপলক্ষ্য ছিল দলের পুরনো কর্মীদের সম্মান জানানো। দলের তরফে পোশাকি নাম স্বীকৃতি সম্মেলন। অনুষ্ঠানে রামপুরহাটের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় বলেন দলকে শক্তিশালী করতে এবং প্রবীণ ও নিষ্ক্রিয় কর্মীদের সক্রিয় করে তুলত এই কর্মসূচি।

পুরনো কর্মীদের জন্য দরজা খোলা
সূত্রের খবর অনুযায়ী, অনুষ্ঠানে অনুব্রত মণ্ডল বলেন, যাঁরা দলের পুরনো কর্মী, দলের সঙ্গে কাজ করতে চান, তাদের জন্য দলের দরজা খোলা।

কয়েকজনকে পচা আলুর সঙ্গে তুলনা
তবে বেশ কয়েকজন পুরনো কর্মীকে নিয়ে অসন্তোষ অনুব্রত মণ্ডলের গলায়। তাঁকে বলতে শোনা যায় যে আলু একেবারে পচে গিয়েছে, তাকে নিয়ে দলের কোনও কাজ হবে না।

মুখ্যমন্ত্রী উন্নয়নের জন্য পাগল
অনুব্রত মণ্ডল বলেন মুখ্যমন্ত্রী উন্নয়নের জন্য পাগল, এরকম মুখ্যমন্ত্রী পাওয়া যাবে না। তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী উন্নয়ন ছাড়া কিছু বোঝেন না।












Click it and Unblock the Notifications