তৃণমূল কংগ্রেসে লাগাম ‘মুখের কথা’য়! ২০২১-এর আগে কোন জেলায় কে মুখপাত্র, একনজরে

২০২১ বিধানসভা ভোটের আগে সাবধানে পা ফেলতে চাইছে তৃণমূল। তাই কোনও ঝুঁকি নয়, কোনও বিতর্ক নয়। প্রায় সবার মুখেই এবার কলুপ আঁটতে চলেছেন মমতা বন্যো নপাধ্যায়।

২০২১ বিধানসভা ভোটের আগে সাবধানে পা ফেলতে চাইছে তৃণমূল কংগ্রেস। তাই কোনও ঝুঁকি নয়, কোনও বিতর্ক নয়। প্রায় সবার মুখেই এবার কলুপ আঁটতে চলেছেন মমতা বন্যো নপাধ্যায়। তাই তড়িঘড়ি লাগাম পরানোর বন্দোবস্ত হল তৃণমূলের সৈনিকদের মুখে। পাখির চোখ বিধানসভা নির্বাচনে, এবার শুধু কথা বলবেন মুখপাত্ররাই।

২০২১-এর আগে কথা বলো একেবারে মেপে

২০২১-এর আগে কথা বলো একেবারে মেপে

শুধু রাজ্যস্তরেই নয়, জেলাস্তরের মুখপাত্রের তালিকাতেও এবার অনেক নতুন মুখ এনেছে তৃণমূল। এবার জেলায় নতুন মুখপাত্র নিয়োগ করে তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দিল যত্রতত্র যাই-তাই কথা বলা আর বরদাস্ত করা হবে না। ২০২১-এর আগে কথা বলো একেবারে মেপে। তৃণমূল নেতাদের মুখের কথায় লাগাম টেনে টেমনই কড়া সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস।

রাজ্যস্তরের পর জেলাস্তরেও মুখপাত্র নিয়োগ

রাজ্যস্তরের পর জেলাস্তরেও মুখপাত্র নিয়োগ

তৃণমূলে সাম্প্রতিক রদবদলে বড় জায়গা পেয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ছত্রধর মাহাতোর মতো বিতর্কিত নেতারা। তারপর ছ-বছর বহিষ্কৃত থাকার পর রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষকে তৃণমূল ঠাঁই দিয়েছে বঙ্গের মুখপাত্রের তালিকায়। এবার জেলাস্তরেও মুখপাত্র নিয়োগ করে চমকে দিল তৃণমূল কংগ্রেস।

জেলাস্তরে ৩৬ জন মুখপাত্র নিয়োগ করে চমক

জেলাস্তরে ৩৬ জন মুখপাত্র নিয়োগ করে চমক

জেলায় আর যে কোনও তৃণমূল নেতা সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে পারবেন না। নির্দিষ্ট কয়েকজনই এই মর্মে বিবৃতি দিতে পারবেন। জেলা স্তরেও সকলের কথা বলার অধিকার কেড়ে নিল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। ২৩ সাংগঠনিক জেলার জন্য ৩৬ জন মুখপাত্র বেছে নেওয়া হল তৃণমূলের।

উত্তরবঙ্গের জেলায় তৃণমূলের মুখপাত্র ১২ জন

উত্তরবঙ্গের জেলায় তৃণমূলের মুখপাত্র ১২ জন

দার্জিলিংয়ের পাহাড়ে মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন এনবি খাওয়াস, সমতলে বেদব্রত দত্ত, কালিম্পংয়ে ভীম আগরওয়াল ও শিখা রায়, জলপাইগুড়িতে দুলাল দেবনাথ, আলিপুরদুয়ারে সৌরভ চক্রবর্তী, কোচবিহারে শিবপদ পাল ও নরেন্দ্রচন্দ্র দত্ত, উত্তর দিনাজপুরে সন্দীপ বিশ্বাস, দক্ষিণ দিনাজপুরে জয়ন্ত দাস এবং মালদহে শুভময় বসু, সৌমালা আগরওয়াল।

দক্ষিণবঙ্গের রাঢ় অঞ্চলে তৃণমূলের মুখপাত্র ১৫ জন

দক্ষিণবঙ্গের রাঢ় অঞ্চলে তৃণমূলের মুখপাত্র ১৫ জন

মুর্শিদাবাদের মুখপাত্র হয়েছেন গৌতম ঘোষ ও অপূর্ব সরকার, নদিয়ায় বাণী রায় ও দেবাশিস রায়, পশ্চিম বর্ধমানে তাপস বন্দ্যোপাধ্যায় ও অশোক রুদ্র, পূর্ব বর্ধমানে প্রসেনজিৎ দাস, বীরভূমে জামশেদ আলি খান, বাঁকুড়ায় দিলীপ আগরওয়াল, ঝাড়গ্রামে ঊমা সোরেন ও সুব্রত সাহা, পুরুলিয়ায় নবেন্দু মাহালি, পশ্চিম মেদিনীপুরে শান্তনু ভুঁইয়া ও দেবাশিস চৌধুরী এবং পূর্ব মেদিনীপুরে মধুরিমা মণ্ডল।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মুখপাত্র ৯

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মুখপাত্র ৯

হাওড়ায় মুখপাত্র হয়েছেন সুকান্ত পাল ও বৈশাখী ডালমিয়া, হুগলিতে স্নেহাশিস চক্রবর্তী ও প্রবীর ঘোষাল, উত্তর ২৪ পরগনায় রথীন ঘোষ ও সুনীল মুখোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনায় জীবন মুখোপাধ্যায়, তরুণ রায় ও বঙ্কিম হাজরা। কলকাতায় রয়েছেন রাজ্যস্তরের নেতারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+