করোনা আবহের কঠিন পরিস্থিতিতে সেফ হোম এবং কমিউনিটি কিচেন খুললেন নুসরত জাহান
সেফ হোম এবং কমিউনিটি কিচেন খুললেন নুসরত জাহান
করোনার দ্বিতীয় ওয়েভে বিপর্যস্ত গোটা দেশ। সংক্রমণ দমন করতে অন্যান্য রাজ্যের মতো এ রাজ্যেও দু’সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের পাশে এসে দাঁড়িয়েছেন টলিউডের তারকারাও। সাধ্যমতো তাঁরাও অসহায় করোনা রোগীদের পাশে দাঁড়াচ্ছেন। এরকম পরিস্থিতিতে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সাংসদ তারকা নুসরত জাহান। ভ্যাবলা পলিটেকনিক কলেজে সেফ হোম এবং কমিউনিটি কিচেন খুললেন তিনি।

মূলতঃ কম উপসর্গ বা হাল্কা উপসর্গ রয়েছে এমন করোনা রোগীরাই নুসরতের ওই সেফ হোমে থাকতে পারবেন। হাসপাতালের বেড এবং অক্সিজেন নিয়ে যখন হাজারও অভিযোগ উঠছে তখন এই সেফ হোমের উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়। এছাড়াও কোভিড রোগীদের জন্য কমিউনিটি কিচেন চালু করা হয়েছে। যেখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে মিলবে খাবার। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে একথা জানিয়েছেন খোদ তৃণমূলের তারকা সাংসদ। ওই সেফ হোম এবং কমিউনিটি কিচেনের পরিষেবা পাওয়ার জন্য ফোন নম্বরও শেয়ার করেছেন নুসরত।
বসিরহাটের তৃণমূল সাংসদের এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়। নুসরত ছাড়াও মিমি, পরমব্রত, ঋদ্ধি সেনগুপ্ত, দেব, যিশু সেনগুপ্ত, রাজ চক্রবর্তী, অনুপম রায় সহ অনেক টলিউড তারকারাই এই কঠিন সময়ে হাত বাড়িয়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় অক্সিজেন, বেজ, ওষুধের ঘাটতি নিয়ে ক্রমাগত পোস্ট ছাড়াও নিজেরাও উদ্যোগ নিয়ে এগুলি সংগ্রহ করছেন। অন্যদিকে, বসিরহাট বিধানসভার প্রতিটি কেন্দ্রে সেফ হোম তৈরির কথা ভাবছেন তিনি। স্থানীয় নেতৃত্ব এবং প্রশাসনের সহযোগিতা ছাড়া এই কাজ করা সম্ভব হত না বলেও জানিয়েছেন নুসরত। বর্তমান কঠিন পরিস্থিতিতে সকলকে কোভিডবিধি মেনে চলারও পরামর্শ দিয়েছেন তিনি। সম্প্রতি নুসরত ও যশের সম্পর্ক নিয়ে ফের একবার টলিপাড়ায় গুঞ্জন শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications