মহুয়া কী বোঝালেন পাণ্ডা মন্তব্যে! জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে চরম কটাক্ষ মোদীকে

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১৭ মিনিটের বক্তৃতার সমালোচনা করেন।

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১৭ মিনিটের বক্তৃতার সমালোচনা করে বলেন, 'ঘরে পাণ্ডার আশেপাশে হেঁটে গেছি' , কিন্তু কোনও কার্যকর বিষয় নিয়ে তিনি কথা বলেননি। মোদীর বক্তব্যের স্বল্প সময়ের মধ্যেই টুইট করে এই বার্তা দেন মহুয়া।

মহুয়া কী বোঝালেন পাণ্ডা মন্তব্যে! চরম কটাক্ষ মোদীকে

মহুয়া টুইটারে লেখেন, "সতেরো মিনিট সাবধানে পান্ডার আশেপাশে ঘুরে বেড়াচ্ছি। ক্যায়া প্রধানমন্ত্রীজি আব কুছ কাম কি বাত হো জায়ে?" অর্থাৎ তিনি বুঝিয়েছেন ১৭ মিনিটের বক্তব্যে কোনও কার্যকর কথা বলেননি প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণ একেবারেই নিস্ফলা।

মোদী তাঁর জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় দরিদ্রদের নিখরচায় রেশন সরবরাহ করবে আরও পাঁচ মাস। বিনামূল্যে রেশন সরবরাহের প্রকল্প নভেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। একইসঙ্গে তিনি এক দেশ এক রেশন কার্ডের বার্তা দেন। স্রেফ এটুকুই মোদীর ভাষণের সার ছিল এদিন।

উল্লেখ্য, মোদীর ভাষণের অদ্যাবধি পরেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন ১২ মাস বিনামূল্যে রেশন দেওয়া হবে। ২০২১-এর জুন মাস পর্যন্ত রেশন দেওয়া হবে। এবার চালের সঙ্গে আটাও দেওয়া হবে মাথাপিছু। রাজ্যের ১০ কোটি মানুষ এই পরিষেবা পাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+