Mogra Sexual Assault: মগরাকাণ্ডে ধৃত ১, ‘হাত-পা গুঁড়িয়ে দিতাম,’ হুঙ্কার তৃণমূল বিধায়কের; পথে প্রতিবাদ বিজেপির

Mogra Sexual Assault: নাবালিকাকে ঘরে ঢুকে যৌন নির্যাতনের অভিযোগে হুগলির মগরায় তুমুল উত্তেজনা। বছর ষোলোর নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে প্রতিবেশী যুবককে গ্রেফতার করল পুলিশ। শনিবার গভীর রাতে তালান্ডু থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তের কড়া শাস্তি চেয়ে রাস্তা অবরোধ বিজেপির (BJP)।

পুলিশ সূত্রে খবর, মগরা থানায় (Mogra Police Station) এনিয়ে অভিযোগ দায়ের করে নির্যাতিতা নাবালিকার পরিবার। কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার (Arrested) করা হয়েছে বলে এদিন জানান হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি (ক্রাইম) অভিজিৎ সিং মহাপাত্র। ছেলে নির্দোষ বলে দাবি অভিযুক্তের পরিবারের।

bjp and tmc

মগরার ঘটনায় হুঙ্কার বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর (TMC MLA Manoranjan Byapari)। তিনি বলেন, "পুলিশ লকআপ খুলে দিলে আমি পিটিয়ে মেরে ফেলতে পারতাম। ঘটনাস্থলে থাকলে অভিযুক্তের হাত-পা ভেঙে তার পর পুলিশে দিতাম। তাতে আমার যা হয়, হত। ভয় ধরে এরকম সাজা দিতে হবে।"

যদিও বিধায়কের মন্তব্যে পাল্টা কটাক্ষ ছুড়েছে বিজেপি। হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, "বলাগড়ের বিধায়ক সোশ্যাল মিডিয়ায় যতটা সক্রিয় থাকেন, ততটা যদি নিজের বিধানসভা কেন্দ্রে সক্রিয় থাকতেন, তাহলে এ ধরনের ঘটনা এড়ানো যেত। মানুষের কাছ থেকে সমবেদনা আদায়ের জন্য এরকম মন্তব্য করে বেড়াচ্ছেন।"

শুধু হুঙ্কারই নয়, ধর্ষণ নিয়ে ফেসবুকে পোস্ট (Facebook Post) করে কার্যত শাসকদলকেই অস্বস্তিতে ফেলেছেন বলাগড়ের বিধায়ক (Balagarh MLA)। তিনি লেখেন, "খুনের পর খুন, ধর্ষণের পর ধর্ষণ। আর সহ্য হচ্ছে না। আমাদের এই পশ্চিমবঙ্গ খুনি ধর্ষকদের উল্লাস ভূমি হয়ে গেল নাকি? এরা এত সাহস পাচ্ছে কীভাবে?"

পরপর ধর্ষণের ঘটনা নিয়ে রবিবার প্রতিক্রিয়া দেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমও (Firhad Hakim)। তিনি বলেন, "আমাদের রাজ্যের এটা সংস্কৃতি নয়। আমরা মাতৃবন্দনা করি। নারীজাতিকে মায়ের রূপে দেখি। একের পর এক ধর্ষণ দেশ তথা রাজ্যকে কলঙ্কিত করছে। এমন শাস্তি হোক, যাতে লোক দেখে কাঁপে।"

ফিরহাদের মন্তব্যে পাল্টা সরব হয়েছেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জিও (Locket Chatterjee)। তিনি বলেন, "যে ফিরহাদ হাকিম এটা বলছেন, একদিকে প্রতিবাদ করার কথা, আরেকদিকে পুলিশ দিয়ে প্রমাণ লোপাট করান, দু'রকমের কীসের কথা এদের?" নারী নির্যাতন নিয়ে ভাইফোঁটায় বার্তা রাজ্যপাল সি ভি আনন্দ বোসেরও। সকলকে মহিলাদের অধিকার রক্ষায় একসঙ্গে কাজ করতে হবে বলেন রাজ্যপাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+