দিলীপ ঘোষের সঙ্গে একমঞ্চে তৃণমূল বিধায়ক, শোকজ নিয়ে কটাক্ষ বিজেপির

এবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে একই মঞ্চে এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাশ।

এবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে একই মঞ্চে এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাশ। যা নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও শোকজের জবাবে ওই বিধায়ক জানিয়েছেন, তিনি সামাজিক অনুষ্ঠানে গিয়েছিলেন। ব্লক সভাপতি এবং পুরপ্রধানকে শোকজ করা হয়েছে তৃণমূলের তরফে অন্যদিকে, তৃণমূলের এই রাজনীতিকে দেউলিয়া রাজনীতি বলে কটাক্ষ করা হয়েছে বিজেপির তরফে।

একমঞ্চে দিলীপ ঘোষ আর তৃণমূলের বিধায়ক

এগরায় একমঞ্চে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং স্থানীয় তৃণমূল বিধায়ক সমরেশ দাস। যা নিয়ে জল্পনা তুঙ্গে। যা নিয়ে জল্পনা শুরু হয়ে যায় তৃণমূলেই। সূত্রের খবর অনুযায়ী শোকজ করা হয় ওই তৃণমূল বিধায়ককে। ওই বিধায়ক জানিয়েছেন, সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। দলের সিদ্ধান্ত স্বৈরতান্ত্রিক বলেছেন এগরার তৃণমূল বিধায়ক

তৃণমূলকে কটাক্ষ বিজেপির

তৃণমূলকে কটাক্ষ বিজেপির

ঘটনা সম্পর্কে তৃণমূল বলেছে, দিলীপ ঘোষের সঙ্গে মঞ্চে থাকা নিয়ে চিন্তা করা উচিত ছিল আগেই। এদিকে এই ঘটনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। তারা বলছে তৃণমূল দেউলিয়া রাজনীতি করছে।

২০০৯ থেকে এগরার বিধায়ক সমরেশ দাস

২০০৯ থেকে এগরার বিধায়ক সমরেশ দাস

সমরেশ দাস ২০০৯ সাল থেকে এগরার বিধায়ক। বিধানসভায় সেই সময় থেকেই তিনি তৃণমূলের প্রতিনিধিত্ব করছেন।

জলপাইগুড়িতে দিলীপ ঘোষের পায়ে হাত দিয়ে প্রণাম টিএমসি কাউন্সিলরের

জলপাইগুড়িতে দিলীপ ঘোষের পায়ে হাত দিয়ে প্রণাম টিএমসি কাউন্সিলরের

দিন কয়েক আগেই জলপাইগুড়িতে দিলীপ ঘোষের পায়ে হাত দিয়ে প্রণাম করছিলেন জলপাইগুড়ি পুরসভার এই তৃণমূল কাউন্সিলরের নাম সন্দীপ মাহাত। তবে তিনি শুধু কাউন্সিলরই নন, পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলও বটে। এবছরেই জলপাইগুড়িতে পুরসভা নির্বাচন। তার আগে হেভিওয়েট তৃণমূল নেতার সৌজন্যে জলপাইগুড়ি তৃণমূলেই জল্পনা তৈরি হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+