পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি তৃণমূল সভাপতিকে! লকডাউনের মধ্যেই খুন, চাঞ্চল্য এলাকায়

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি তৃণমূল সভাপতিকে! লকডাউনের মধ্যেই খুন, চাঞ্চল্য এলাকায়

একদিকে করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে চলছে লকডাউন, অন্যদিকে এই লকডাউনেই গুলি করে খুন করা হল তৃণমূল নেতাকে। শনিবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে ঘটে গেল মর্মান্তিক খুনের ঘটনা। গুলি করে খুন করা হয়েছে তৃণমূল নেতা শাজাহান মোল্লাকে। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি তৃণমূল সভাপতিকে! লকডাউনের মধ্যেই খুন, চাঞ্চল্য এলাকায়

গত দু-তিনদিন ধরেই কুলতলিতে রাজনৈতিক দ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে উঠেছিল। এরই মধ্যে খুন হলেন মনিতরতট এলাকার তৃণমূল সভাপতি। এই খুনের পিছনে কার হাত রয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। খুনের নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব না কি অন্য কোনও কারণ তা খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার তিনি বাইকে করে বাড়ি পিরছিলেন। সে সময় কয়েকজডন দুষ্কৃতী তাঁর পথ আটকায়। প্রায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে গুলি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর অবস্থান অবনতি হলে স্থানান্তরিত করা হয় অন্য হাসপতালে।

এরপরই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এসইউসিআইয়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল। তৃণমূল এলাকায় শক্তি বাড়াচ্ছে বলেই হামলা শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+