এখন আর দেরি নয়, প্রভাবশালী সাংসদকে নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলল তৃণমূল

এখন আর দেরি নয়, প্রভাবশালী সাংসদকে নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলল তৃণমূল

তৃণমূলেই (trinamool congress) আছেন তিনি। বিধানসভা নির্বাচনের আগে কিংবা পরে বিজেপির (bjp) পতাকা হাতে নিতে কিংবা তৃণমূল বিরোধী কথা বলতে এখনও তাঁকে দেখা যায়নি। এহেন পরিস্থিতিতে দলের তরফে দিব্যেন্দু অধিকারীর (dibyendu adhikari) বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বে। তবে এবার সরকারি পর্যায়েই দিব্যেন্দু অধিকারীকে নিয়ে ব্যবস্থা নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) সরকার।

দিব্যেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

দিব্যেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

ভোটের পল বেরনোর পরে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের বৈঠকে দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করা হয়। বিষয়টি স্পষ্ট করেছিলেন, জেলা তৃণমূল সভাপতি সৌমেন মহাপাত্র। প্রসঙ্গত শুভেন্দু অধিকারী ডিসেম্বরে বিজেপিতে যোগ দেওয়ার পরে ভাই সৌমেন্দুও বিজেপিতে যোগ দেন। শিশির অধিকারী অমিত শাহের সভায় বিজেপির মঞ্চে উঠলেও, হাতে বিজেপির পতাকা তুলে নেননি। সেই পরিস্থিতিতে দিব্যেন্দু অধিকারীকে বিজেপির মঞ্চ কিংবা প্রচার কোথাও দেখা যায়নি। তৃণমূলের অভিযোগ সামনে দিব্যেন্দু অধিকারী নিষ্ক্রিয় থাকলেও, পরিবারের বাকি সদস্যদের সঙ্গেই ছিলেন তিনি। সেই প্রমাণ তাদের হাতে রয়েছে। সেই কারণেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ দলের শীর্ষ নেতৃত্বের কাছে পাঠিয়েছিলেন।

 নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী

নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী

দিন কয়েক আগে ২২ মে জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী এবং তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর জন্য কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে। দুজনইকেও ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়ার কথা জানা গিয়েছিল। এমন কী কোনও কোনও সংবাদ মাধ্যমে কাঁথির বাড়িতে নিরাপত্তা বাহিনী চলে যাওয়ার কথাও জানানো হয়েছিল। ওয়াই প্লাস ক্যাটেগরিতে সিআরপিএফ-এর দুজন কমান্ডো-সহ ১১ জন নিরাপত্তারক্ষী থাকবে।

 রাজ্য সরকারের নিরাপত্তা তোলার সিদ্ধান্ত

রাজ্য সরকারের নিরাপত্তা তোলার সিদ্ধান্ত

ইতিমধ্যে জানা যায়, রাজ্য সরকার দিব্যেন্দু অধিকারীর নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে। তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী নিজেই সংবাদ মাধ্যমকে সেকথা জানিয়েছেন। তবে কারণ তিনি জানেন না। আর কেন্দ্রের তরফে যে নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছে, তা এখনও পৌঁছয়নি বলেও জানিয়েছেন তিনি।

 বহিষ্কার করা হয়েছে অধিকারী পরিবারের অনুগামীদের

বহিষ্কার করা হয়েছে অধিকারী পরিবারের অনুগামীদের

শিশির অধিকারী কিংবা দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল এখনও কোনরকমের সিদ্ধান্ত নিতে না পারলেও, নির্বাচনের ফল বেরনোর পরেই খেজুরির প্রাক্তন তৃণমূল বিধায়ক রণজিৎ মণ্ডল এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারীকে দল তেকে বহিষ্কার করে তৃণমূল। অভিযোগ এঁরা অধিকারী পরিবারের অনুগত এবং বিধানসভা নির্বাচনে বিজেপিকে সাহায্য করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+