পঞ্চায়েতের আগে ফাটল বাড়ছে তৃণমূলে! ‘দিদির দূতে’র কাছে নালিশ খোদ প্রধানের বিরুদ্ধে
পঞ্চায়েত নির্বাচন যতই এগিযে আসছে, ততই ফাটল চওড়া হচ্ছে তৃণমূলে! 'দিদির দূত' হয়ে এলাকায় গিয়েছিলেন বিধায়ক। বিধায়কের কাছে খোদ প্রধানের বিরুদ্ধে নালিশ জানাল তৃণমূল। অন্ডালে এই ঘটনায় তৃণমূলের অন্তর্কলহ ফের প্রকট হয়ে গেল পঞ্চায়েত নির্বাচনের মুখে।
বাংলায় যে কোনো দিন পঞ্চায়েত ভোটের দামামা বেজে যেতে পারে। তার আগে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিধায়কের কাছে অভিযোগ করে দলের কোন্দল প্রকট করে দিল। শুক্রবার অন্ডালের সিদুলি এলাকায় দিদির দূত কর্মসূচিতে দিদির দূত হয়ে এসেছিলেন রানিগঞ্জের তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। তাঁকে পেয়ে নালিশ জানালেন তৃণমূল কর্মীরা।

সিদুলি গ্রামের তিলিপাড়ায় ঢুকতেই স্থানীয় মানুষদের বিক্ষোভের মুখে পড়েন বিধায়ক। তবে বিক্ষোভ বিধায়ককে নিয়ে নয়। তাঁর কাছে তৃণমূল কর্মীরা নালিশ করেন খান্দরা পঞ্চায়েত প্রধান শ্যামলেন্দু অধিকারীকে নিয়ে। খাঁন্দরা পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তৃণমূলের একাংশেরও অভিযোগ ছিল।
তাঁদের অভিযোগ, পঞ্চায়েত প্রধান এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ করেননি। এলাকায় বহুদিন ধরে রয়েছে জলের সমস্যা, রয়েছে নিকাশির সমস্যা। বারবার প্রধানকে আবেদন নিবেদন করার পরও, কাজ হয়নি। সিদুলি এলাকার তিলিপাড়া, ঘোষপাড়া ও বাউড়িপাড়ায় কোনো কাজ হয়নি।
গ্রামের মানুষ এবং তৃণমূলের একাংশও প্রশ্ন তোলেন, কেন পঞ্চায়েত প্রধান এই এলাকাগুলোতে উন্নয়নমূলক কাজ করেননি? এই প্রশ্নের উত্তর সবার অজানা। সেই উত্তরটাই তাঁরা জানতে চান। স্থানীয় বাসিন্দা তথা তৃণমূল কর্মী দয়াময় বাড়ুই অভিযোগ করেন, খান্দরা পঞ্চায়েত প্রধান এই এলাকার দিকে নজর দেননি।
এই এলাকায় উন্নয়নের একটা ইঁটও গাথা হয়নি বলে দাবি তার। এলাকার অধিকাংশ তৃণমূলকর্মী ও এলাকাবাসীদের একাংশের দাবি প্রধান দুর্নীতিগ্রস্ত। তাই এদিন বিধায়ককে কাছে পেয়ে প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসীরা। এই বিষয়ে খান্দরা পঞ্চায়েত প্রধান শ্যামলেন্দু অধিকারীকে প্রশ্ন করলে তিনি মুখে কুলুপ আঁটেন।
স্থানীয় বাসিন্দা ও এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের কাছ থেকে প্রধানের বিরুদ্ধে অভিযোগ শুনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বিধায়ক। এলাকায় জলের সমস্যার সমাধান শীঘ্রই হবে বলে তিনি জানান। এই বিষয় নিয়ে সিপিআইএম নেতা অঞ্জন বক্সী কটাক্ষ করেন তৃণমূলকে।
তিনি বলেন, "আমরা বরাবর বলে এসেছি এই সরকারের নেতা-মন্ত্রীদেরই উন্নয়ন হয়েছে। সাধারণ মানুষের কোনো উন্নয়ন হয়নি। আর এই সরকার লুটপাঠের সরকার"। অঞ্জনবাবু আরও বলেনস তৃণমূল কর্মীরাই তৃণমূল পঞ্চায়েতের বিরুদ্ধে বিধায়কের কাছে অভিযোগ করছে। এর দ্বারা প্রমাণিত আমরা যা বলে এসেছি, সেটাই সত্য।
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ












Click it and Unblock the Notifications