টাকা বিলিতে অভিযুক্ত আরও এক তৃণমূল প্রার্থী, নির্বাচন কমিশনে ছবি দিল সিপিএম

ফের তৃণমূল (trinamool congress) প্রার্থীর বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ। নির্বাচন কমিশনে (election commission) এই অভিযোগ জানিয়েছে সিপিএম (cpim)। বাম শিবিরের অভিযোগ ফলতার (falta) সহরার হাটে এই ঘটনা ঘটেছে। কমিশনের কাছ

ফের তৃণমূল (trinamool congress) প্রার্থীর বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ। নির্বাচন কমিশনে (election commission) এই অভিযোগ জানিয়েছে সিপিএম (cpim)। বাম শিবিরের অভিযোগ ফলতার (falta) সহরার হাটে এই ঘটনা ঘটেছে। কমিশনের কাছে ছবি দিয়ে এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন জেলা সিপিএম-এর সম্পাক শমীর লাহিড়ী। এব্যাপারে তৃণমূল প্রার্থীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বেঙ্গলি ওয়ান ইন্ডিয়ার তরফে ছবির সত্যতাও যাচাই করা হয়নি।

জেলাশাসককে চিঠি

জেলাশাসককে চিঠি

জেলাশাসক তথা জেলা নির্বাচনী অফিসারকে দুটি ছবি-সহকারে চিঠি দিয়েছেন জেলা সিপিএম-এর সম্পাদক শমীক লাহিড়ী। চিঠিতে তিনি বলেছেন, ভোটারদের মধ্যে টাকা বিলি করে ফলতার তৃণমূল প্রার্থী শঙ্কর নস্কর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। এব্যাপারে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন শমীক লাহিড়ী। অভিযোগ প্রমাণিত হলে মনোনয়ন বাতিলের দাবিও তিনি করেছেন। প্রসঙ্গত ফলতায় নির্বাচন ৬ এপ্রিল।

খোঁজ নেমে জেলা নির্বাচনী দফতর

খোঁজ নেমে জেলা নির্বাচনী দফতর

জেলা নির্বাচনী দফতর সূত্রে খবর, বিষয়টি নিয়ে তারা খোঁজখবর করবেন। তবে এব্যাপারে কোনও সময়সীমার কথা জানা যায়নি।

তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি

তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি

এব্যাপারে ফলতার তৃণমূল প্রার্থীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়াও জেলা তৃণমূল নেতৃত্বেরও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে রাজ্য তৃণমূল নেতৃত্বের তরফে জানানো হয়েছে, এই ধরনের কোনও খবর তারা জানেন না।

আগেও অভিযোগ দুই প্রার্থীর বিরুদ্ধে

আগেও অভিযোগ দুই প্রার্থীর বিরুদ্ধে

এর আগে কসবার তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ করেছিল সিপিএম। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিলেন তৃণমূল প্রার্থী। পাল্টা সিপিএম-এর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছিলেন তিনি। অন্যদিকে বাঁকুড়ায় তৃণমূলের তারকা প্রার্থী মন্দিরে পুজো দিয়ে টাকা বিলি করেছিলেন বলেও অভিযোগ উঠেছিল।
প্রচারে গিয়ে অবশ্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ তুলেছেন বারবার। সরকারি স্টিকার লাগানো গাড়িতে করে টাকা আসছে বলে অভিযোগ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+