তৃণমূল কংগ্রেস বড় চমক দিতে চলেছে একুশের সমাবেশে! জল্পনার ঘনঘটা সোশ্যাল মিডিয়ার পোস্টে

একুশে জুলাই প্রতিবারই মমতা বন্যো রপাধ্যায় বড় কোনও চমক দেন। এবার করোনার আবহে একুশে জুলাই জৌলুষ হারিয়েছে। ব্লকে ব্লকে এই শহিদ দিবস পালন হবে।

একুশে জুলাই প্রতিবারই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় কোনও চমক দেন। এবার করোনার আবহে একুশে জুলাই জৌলুষ হারিয়েছে। ব্লকে ব্লকে এই শহিদ দিবস পালন হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থেকে কলকাতার কোনও একটা অংশ থেকে ভার্চুয়াল সমাবেশ করবেন। সেই ভার্চুয়াল সমাবেশের মাধ্যমেই বিরাট একটা চমক আসছে বলে ফলাও করে প্রচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

কোন হেভিওয়েট তৃণমূলে যোগ দিতে পারেন

কোন হেভিওয়েট তৃণমূলে যোগ দিতে পারেন

এখন প্রশ্ন উঠেছে কী সেই চমক? প্রতিবারই একুশে জুলাইয়ের সমাবেশে নিয়ম করে একজন বড়মাপের কেউ যোগ দেন তৃণমূল কংগ্রেসে। অন্য দল ভাঙিয়ে নিজেদের দল শক্তিশালী করার একটা প্রথা চলে আসছে বেশ কিছুদিন ধরে। সেই হেতু সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের কর্মী সমর্থকরা প্রচার চালিয়েই যাচ্ছেন। প্রচার চলছে- কোনও হেভিওয়েট তৃণমূলে যোগ দিতে পারেন।

নতুন কী চমক অপেক্ষা করছে

নতুন কী চমক অপেক্ষা করছে

এমন রটনাও চলছে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কোনও হেভিওয়েট যোগ দিতে পারেন তৃণমূলের সভায়। অর্থাৎ বড় কোনও নেতার ঘরওয়াপসি হতে পারে। তারপরই থেকেই চর্চা চলেছ, তিনি কে হতে পারেন। এক ব্যক্তি সম্প্রতি পোস্ট করেছেন, একুশে জুলাই তৃণমূল কংগ্রেস বড় চমক দিতে চলেছে। নতুন কী চমক অপেক্ষা করছে তা নিয়ে জল্পনা চলছে।

মুকুলকে নিয়ে ভাবতে হবে না তৃণমূলকে

মুকুলকে নিয়ে ভাবতে হবে না তৃণমূলকে

এই জল্পনায় ভেসে আসছিল মুকুল রাযের নাম। বেশ কিছুদিন ধরেই তাঁকে নিয়ে জল্পনা চলছিল। বিজেপিতে তিনি সক্রিয় নন। করোনা পরি্স্থিতি তৃণমূলের বিরুদ্ধে তেমন কোনও আক্রমণ শানাতেও শোনা যায়নি তাঁকে। তার উপর তিনি বঙ্গ বিজেপির সঙ্গে দূরত্ব বাড়িয়েই চলেছেন। সদর অফিসে আসছেন না। সল্টলেকে অফিস করেছেন। তথাপি মুকুল রায় স্পষ্ট করে দিয়েছেন তিনি বিজেপিতেই আছেন, তাঁকে নিয়ে ভাবতে হবে না তৃণমূলকে।

সত্যিই কোনও ইঙ্গিত নাকি অপপ্রচার

সত্যিই কোনও ইঙ্গিত নাকি অপপ্রচার

এরপর মুকুল-পুত্র শুভ্রাংশুকে নিয়ে জল্পনা বাড়ছিল। তিনিও বিজেপি ছেড়ে ফের ফিরে আসতে পারেন তৃণমূল কংগ্রেসে। এরকম অনেক নাম নিয়ে্ জল্পনা চলছে। এদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা একুশে জুলাইয়ের চমক নিয়ে নানা মনপসন্দ রটনা রটিয়ে চলেছে। আদৌ তৃণমূল কোনও চমক দিতে্ পারে কি না এবারের ভার্চুয়াল সমাবেশে তা নিয়েই এখন চর্চা চলছে। একুশে জুলাই-ই স্পষ্ট হবে, এটা সত্যিই কোনও ইঙ্গিত নাকি অপপ্রচার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+