শুভেন্দুর সভার রোষ, ভগবানপুরে বিজেপির মণ্ডল সভাপতির বাড়িতে বোমাবাজি

শুভেন্দুর সভার রোষ, ভগবানপুরে বিজেপির মণ্ডল সভাপতির বাড়িতে বোমাবাজি

ভগবানপুরে প্রজাতন্ত্র দিবসের দিন সভা করেছেন শুভেন্দু অধিকারী। সেই সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ ছুড়েছেন শুভেন্দু। তারপর থেকে যেন রাগে ফুঁসছিল তৃণমূল কংগ্রেস কর্মীরা। সভা শেষের পরেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে ভগবানপুর। বিজেপির মণ্ডল সভাপতির বাড়িতে বোমাবাজি করার অভিযোগ। আহত হয়েছে বেশ কয়েকজন তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজেপি-তৃণমূল সংঘর্ষ

বিজেপি-তৃণমূল সংঘর্ষ

শুভেন্দু অধিকারীর সভা শেষ হতেই ভগবানপুর উত্তাল হয়ে উঠেছে। রাতভর তৃণমূল কংগ্রেস ও বিজেপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। দুই দলের সমর্থকদের মধ্যে সংঘাত বাধে। সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল থেকে উত্তপ্ত ছিল গোটা এলাকা।

বিজেপি নেতার বাড়িেত বোমাবাজি

বিজেপি নেতার বাড়িেত বোমাবাজি

শুধু সংঘর্ষ নয় বিজেপির মণ্ডল সভাপতির বাড়িতে বোমাবাজিও করা হয় বলে অভিযোগ। বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেস পরিকল্পনা মাফিক হামলা চালিয়েছে তাঁদের উপর। যদিও পাল্টা হামলা চালাতে ভোলেনি বিজেপি নেতারাও। রাতভর দফায় দফায় সংঘর্ষ বেধেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

শুভেন্দুর চ্যালেঞ্জ

শুভেন্দুর চ্যালেঞ্জ

প্রজাতন্ত্র দিবসে শুভেন্দু অধিকারী প্রকাশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। নন্দীগ্রাম ১৪ আসনেই তৃণমূল কংগ্রেসকে ভোকাট্টা করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু। কিনি বলেছেন নন্দীগ্রামে দাঁড়িয়ে দেখান মমতা। কীভাবে হারাতে হয় দেখিয়ে দেবেন। মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসকে ৩৫ -০ করার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী।

ঝাড়গ্রামে দিলীপ-শুভেন্দুর সভা

ঝাড়গ্রামে দিলীপ-শুভেন্দুর সভা

বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই দুই মেদিনীপুরের মাটি আঁকড়ে পড়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। একাধিকবার নন্দীগ্রামে সভা। ঝাড়গ্রামেও একাধিকবার সভা করেছেন তিনি। আজ ফের ঝাড়গ্রামে দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর সভা রয়েছে । সেখান থেকে নতুন করে রাজনৈতিক পারদ চড়বে তাতে কোনও সন্দেহ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+