করোনা মোকাবিলায় একসুর সবার, রমজানের পর পুরভোট হওয়ায় সম্ভাবনা

করোনা ভাইরাসের মোকাবিলায় একসুর সবার। বিজেপি প্রথম পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিল। এরপর রবিবার শাসকদল জানিয়ে দেয় পুর নির্বাচন পিছিয়ে দিতে কমিশনের কাছে দরবার করবে তারা।

করোনা ভাইরাসের মোকাবিলায় একসুর সবার। বিজেপি প্রথম পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিল। এরপর রবিবার শাসকদল জানিয়ে দেয় পুর নির্বাচন পিছিয়ে দিতে কমিশনের কাছে দরবার করবে তারা। অন্যদিকে বাম ও কংগ্রেস জানিয়েছে, কমিশন পুরভোট পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিলে তারা সেই প্রস্তাব সমর্থন করবে। সূত্রের খবর অনুযায়ী, রাজনৈতিক দলগুলি একসঙ্গে পুরভোট পিছিয়ে দেওয়ার সওয়াল করলে, কমিশনও তাতে সায় দিতে পারে।

বিজেপির প্রস্তাব সবার আগে

বিজেপির প্রস্তাব সবার আগে

শনিবার থেকেই বিজেপি এই পরিস্থিতিতে পুরভোট নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। রবিবার দিলীপ ঘোষ ফের একবার পুরভোট পিছিয়ে দেওয়ার ব্যাপারে বলেন।

তৃণমূলের মত

তৃণমূলের মত

রবিবার রাতে শাসক দল তৃণমূলের তরফে বিবৃতি জারি করে জানানো হয় রাজ্য নির্বাচন কমিশনের কাছে তারা ভোট পিছিয়ে দেওয়ার সুপারিশ করবে। অবশ্য এই বিবৃতি জারির আগে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় আভাস দিয়েছিলেন

পুরভোট পিছনো নিয়ে বাম কংগ্রেস

পুরভোট পিছনো নিয়ে বাম কংগ্রেস

কংগ্রেস জানিয়েছে এই পরিস্থিতিতে রাজ্য সরকার ভোট পিছনোর সিদ্ধান্ত নিলে, তারা তাকে সমর্থন করবে। অন্যদিকে জোট সঙ্গী বামেরা জানিয়েছে, সরকার কিংবা নির্বাচন কমিশন, পুরভোট পিছনোর কথা বললে, সেই প্রস্তাবের বিরোধিতা করা হবে না।

পুরভোট পিছতে পারে মাসখানেক

পুরভোট পিছতে পারে মাসখানেক

সোমবার দুপুর তিনটেয় রাজ্য নির্বাচন কমিশনের দফতরে বৈছকে হাজির থাকবেন ১০ টি রাজনৈতিক দলের ২ জন করে প্রতিনিধি। সূত্রের খবর অনুযায়ী, পুরভোট পিছিয়ে যেতে পারে মাসখানেক। রমজানের পর পুরভোট হতে পারে বলে জানা গিয়েছে। সোমবার সর্বদল বৈঠকের পর কমিশনের তরফ থেকে এই ঘোষণা করা হতে পারে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+