বাংলার উপনির্বাচনে দুই কেন্দ্রেই চমক তৃণমূলের! জেনে নিন কে প্রার্থী হলেন এবার

বাংলার উপনির্বাচনে দুই কেন্দ্রেই চমক দিল তৃণমূল কংগ্রেস। উপনির্বাচন ঘোষণার পরদিনই দুই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করে এক বিশেষ বার্তা দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

বাংলার উপনির্বাচনে দুই কেন্দ্রেই চমক দিল তৃণমূল কংগ্রেস। উপনির্বাচন ঘোষণার পরদিনই দুই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করে এক বিশেষ বার্তা দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বাবুলের কেন্দ্র আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হচ্ছেন শত্রুঘ্ন সিনহা। আর বাবুলকে তৃণমলের প্রার্থী করা হচ্ছে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে।

বাংলার উপনির্বাচনে চমক তৃণমূলের! কে হলেন প্রার্থী

শনিবারই বাংলায় দুই কেন্দ্রে উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আসানসোল লোকসভা কেন্দ্র ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ১২ এপ্রিল ভোটগ্রহণ হবে। নির্বাচন ঘোষণার পরদিনই তৃণমূল কংগ্রেস টুইট করে দুই প্রার্থীর নাম ঘোষণা করল। বাংলায় পুরসভা নির্বাচনের রেস কাটতে না কাটতেই ফের নির্বাচনী দামামা বেজে গেল।

এবার ১২ এপ্রিল বাংলা-সহ চার রাজ্যের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রয়েছে বাংলার দুই কেন্দ্র, একটা বাবুল সুপ্রিয়র আসানসোল আর সুব্রত মুখোপাধ্যায়ের বালিগঞ্জ। আসানসোলে এবার প্রার্থী করা হচ্ছে না বাবুল সুপ্রিয়। এর আগে দুবার এই কেন্দ্র থেকে বাবুল সুপ্রিয় বিজেপির টিকিটে লড়েছিলেন। দুবারই জয়ী হয়েছিলেন বিপুল ভোটে। এবার তার জায়গায় তৃণমূল প্রার্থী করছে বলিউড তারকা শত্রুঘ্ন সিনহাকে। ২০২৪-এর আগে এই প্রার্থী মনোনয়নে তৃণমূলের পক্ষ থেকে চমক দেওয়া হল বলেই মত রাজনৈতিক মহলের।

তবে বাবুল সুপ্রিয়কে আসানসোলে প্রার্থী করা না হলেও, তাঁর নিরাশ হওয়ার কিছু নেই। তাঁকে এবার বালিগঞ্জ বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হচ্ছে। বাংলার জন্। কাজ করার কথা জানিয়েছিলেন বাবুল সুপ্রিয়। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে তিনি বলেছিলেন, দিদি তাঁকে বাংলার হয়ে কাজে লাগাতে চান, আর তিনি বাংলার জন্য কাজ করতে উদগ্রীব। তাই তাঁকে বালিগঞ্জে প্রার্থী করা তাৎপর্যপূর্ণ।

বাবুল সুপ্রিয় আসানসোল লোকসভা কেন্দ্রের সাংসদ নির্বাচিত হন ২০২৪-র পর ২০১৯-এও। তিনি শুধু সাংসদ ছিলেন না, ছিলেন কেন্দ্রীয়মন্ত্রী। কেন্দ্রীয়মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার কিছুদিন পরই তিনি তৃণমূলে যোগ দেন। এবং সাংসদ পদ থেকে ইস্তফাও দেন। ফলে তাঁর আসনটি ফাঁকা হয়। সেই কেন্দ্রে এবার নির্বাচন সংঘটিত হতে চলেছে। সেখানেই এবার প্রার্থী করা হচ্ছে শত্রুঘ্ন সিনহাকে। বেশিরভাগ হিন্দিভাষীর বাস আসানসোলে, সেখানে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করে চমক দিল তৃণমূল।

আর বাবুল সুপ্রিয়কে তৃণমূল প্রার্থী করল খাস কলকাতায়। সুব্রত মুখোপাধ্যায়ের কেন্দ্রে প্রার্থী হচ্ছেন বাবুল। সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রটিও ফাঁকা হয়। এই দুই কেন্দ্রে এবার ভোট হতে চলেছে। সেখান থেকেই বাবুলকে নির্বাচিত করে আনার পরিকল্পনা তৃণমূলের। এরপর তাঁকে কীভাবে তৃণমূল কাজে লাগায়, সেটাই দেখার।

১২ এপ্রিল বাংলার এই দুই কেন্দ্র-সহ আরও তিন রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। এবার এই পাঁচ কেন্দ্রের নির্বাচনের দিকে চোখ রাজনৈতিক মহলের। এ মাসেই বাংলার ১০৮ পুরসভার ফল প্রকাশ হয়েছে। ১০৮ পুরসভার মধ্যে মাত্র দুটি পুরসভা হাতছাড়া হয়েছে তৃণমূলের। বাকি সব পুরসভাই প্রায় তৃণমূলের দখলে। ১০৬টি পুরসভার মধ্যে চারটি পুরসভা ত্রিশঙ্কু অবস্থায় ছিল। আগে কলকাতা-আসানসোলসহ পাঁচ পুরসভা তৃণমূল দখল করেছিল। অর্থাৎ ১১৩ পুরসভার মধ্যে তৃণমূলের দখলে রয়েছে ১০৭ পুরসভা। এখনও হাওড়া পুরনিগম, বালি ও দুর্গাপুর পুরসভার ভোট বাকি রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+