প্রথম দফাতেই দফারফা বিজেপি! ফের সরকারর তৈরির 'আত্মবিশ্বাস' নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ মমতার

প্রথম দফার ভোট গ্রহণ শেষ। আর এই প্রথম দফাতেই বিজেপি দফারফা হবে। এমনটাই আত্মবিশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়ের।

প্রথম দফার ভোট গ্রহণ শেষ। আর এই প্রথম দফাতেই বিজেপি দফারফা হবে। এমনটাই আত্মবিশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়ের।

আজ শনিবার বেশ কয়েকটি জায়গাতে ভোট প্রচার করতে চান তৃণমূল নেত্রী। আর সেই সমস্ত নির্বাচনী সভা থেকেই বিজেপিতে তীব্র আক্রমণ করেন তিনি। একই সঙ্গে ইভিএম নিয়েও কারসাজির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

 ভাগ্য লেখা হয়ে যাচ্ছে বিজেপির

ভাগ্য লেখা হয়ে যাচ্ছে বিজেপির

২১ এ ফের বাংলাতে ফিরছে তৃণমূল কংগ্রেসই। আত্মবিশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর টাই প্রথম দফার নির্বাচনে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা। তৃণমূল সুপ্রিমো বলেন, "প্রথম দফাতেই বিজেপির দফারফা হবে। ভাগ্য লেখা হয়ে যাচ্ছে বিজেপির।" অর্থাৎ পরিষ্কার সরকার গঠন নিয়ে আত্মবিশ্বাসী তিনি। অন্যদিকে, বিজেপির বিরুদ্ধে ভোটে অশান্তির অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যপাধ্যায়।

প্রথম দফার ভোটের অশান্তিতে দায়ী বিজেপি

প্রথম দফার ভোটের অশান্তিতে দায়ী বিজেপি

তিনি বলেন, কোনও কোনও জায়গায় বিজেপির হয়তো লোক একটু বেশি, সেটাকে কাজে লাগিয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। মানুষকে ভয় দেখাচ্ছে। যদিও এতে ভাবার কিছু নেই। ওরা নিজেরাও জানেন ওদের হার নিশ্চিত। এদিন পিংলার সভা থেকে ফের অধিকারীদের কড়া আক্রমণ করেন মমতা। ফের একবার গদ্দার বলে তোপ নেত্রীর। একই সঙ্গে রাতের অন্ধকারে টাকা বিলি করারও অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মতুয়া সম্প্রদায়ের মহাতীর্থ ওড়াকান্দিতে যান মোদী

মতুয়া সম্প্রদায়ের মহাতীর্থ ওড়াকান্দিতে যান মোদী

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দু'দিনের বাংলাদেশ সফরে গিয়েছেন নরেন্দ্র মোদী৷ তাঁর সফরসঙ্গী হতে বাংলাদেশে রওনা দেন বনগাঁর বিজেপি সাংসদ তথা সর্বভারতীয় মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুরও৷ শনিবার শান্তনুকে সঙ্গে নিয়েই মতুয়া সম্প্রদায়ের মহাতীর্থ ওড়াকান্দিতে যান মোদী।

বেজায় চটেছেন মমতা

বেজায় চটেছেন মমতা

আর এই নিয়েই বেজায় চটেছেন মমতা৷ অভিযোগ করলেন, রাজ্যে ভোট চলছে, আর নরেন্দ্র মোদী বাংলাদেশে গিয়ে বাংলায় বক্তৃতা দিচ্ছেন৷ এহেন কাজে তিনি নির্বাচনী বিধিভঙ্গ করছেন৷ মমতা আরও বলেন, গত লোকসভা ভোটের সময় বাংলাদেশের অভিনেতা ফিরদৌস জোড়াফুলের মিছিলে যোগ হেঁটেছিলেন। আর তার জেরেই নাকি বাংলাদেশ সরকারকে বলে ফিরদৌসের ভিসা বাতিল করিয়েছিল বিজেপি।

'দুধ কলা দিয়ে কেউটে সাপ পুষেছিলাম'

'দুধ কলা দিয়ে কেউটে সাপ পুষেছিলাম'

এদিকে খড়গপুরের আগে পিংলায় জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পিংলার সভা থেকে দলবদল করে বিজেপিতে যোগ যাওয়া নেতাদের ফের তুলোধোনা করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়৷ তিনি বলেন, 'দুধ কলা দিয়ে কেউটে সাপ পুষেছিলাম৷ আমারই দোষ৷ সবাইকে সহজে বিশ্বাস করে ফেলি৷ ওরাই গতকাল রাতে টাকা বিলোচ্ছিল৷ টাকার জন্যই তো বিজেপিতে গিয়েছে৷ আর মা-বোনেরাও ওদের পুলিশে ধরিয়ে দিয়েছে৷' উত্তরপ্রদেশ থেকে আসা ৩০ জনের একটি বন্দুকধারী দলকেও মহিলারা পুলিশে ধরিয়ে দিয়েছেন বলে জানান তৃণমূল নেত্রী৷ তবে প্রথম দফাতেই বিজেপির পরাজয়ের ভাগ্যলিখন হয়ে যাবে বলে মনে করেন তিনি৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+