ঘূর্ণিঝড় ইয়াসের আগেই শুরু মেঘের গর্জন, চারদিক কালো করে জেলায় জেলায় স্বস্তির বৃষ্টি
সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও সারাদিনই ছিল আর্দ্রতাজনিত অস্বস্তি। দুপুরে তা আরও বেড়েছে। আর বিকেল হতেই মেঘের গর্জন (thunder storm) শুরু হয়েছে। আবহাওয়া দফতরের (weather office) তরফ থেকেও জানানো হয়েছে, কলকাতা ও আশপাশ
সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও সারাদিনই ছিল আর্দ্রতাজনিত অস্বস্তি। দুপুরে তা আরও বেড়েছে। আর বিকেল হতেই মেঘের গর্জন (thunder storm) শুরু হয়েছে। আবহাওয়া দফতরের (weather office) তরফ থেকেও জানানো হয়েছে, কলকাতা ও আশপাশের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি আসন্ন।

জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস
এদিন দুপুর থেকে বিকেলের মধ্যে আবহাওয়া দফতরের তরফ থেকে একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জেলাগুলির মধ্যে রয়েছে কলকাতা, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা। বলা হয়েছে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোনও কোনও জায়গায় তা শুরুও হয়ে গিয়েছে।

ইয়াস নিয়ে উপান্নে কন্ট্রোলরুম
ফনি এবং আম্ফানের মতো এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপান্নের কন্ট্রোল রুম থেকে নজরদারি করবেন। জানা গিয়েছে ২৫ এবং ২৬ মে দুদিনই কন্ট্রোল রুমে থাকবেন মুখ্যমন্ত্রী। নবান্নের পাশে উপান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে রাজ্য সরকারের তরফে। উপকূলবর্তী জেলা ছাড়াও কলকাতায় ঘূর্ণিঝড় ইয়াসের সম্ভাব্য প্রভাব পড়তে চলেছে বলেই জানা গিয়েছে। এদিন বিষয়টি নিয়ে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়

আবহাওয়া দফতরের সতর্কবার্তা
আবহাওয়া দফতরের দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, ২৪ মে সোমবার নাগাদ নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যা মঙ্গলবারে মধ্যে অতিপ্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে। আরও ঘনীভূত হয়ে তা উপকূলের দিকে এগিয়ে যাবে। এর জেরে সোমবার বিকেল থেকে উপকূলের জেলাগুলিতে হাল্কা ঝড়ের সঙ্গে মাঝারি বৃষ্টি শুরু হয়ে যাবে। মঙ্গলবার ২৫ মে উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। পরের দিন ভোরে অর্থাৎ বুধবার ভোরে আঘাত হানবে ইয়াস।

নিরাপদ স্থানে সরানো হচ্ছে গ্রামবাসীদের
রাজ্যের উপকূলের জেলাগুলি অর্থাৎ পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলের এলাকায় মাইকে করে প্রচার চালানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে। নদীর পাশে থাকা মানুষজনকেও সতর্ক করা হচ্ছে। সবাইকে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হচ্ছে। বিভিন্ন জায়গায় ত্রাণ শিবিরও খোলা হয়েছে।












Click it and Unblock the Notifications