তৃণমূল কংগ্রেসে যোগদানের হিড়িক, বিজেপি-কংগ্রেসে ভাঙন ধরিয়ে মৌসম দিলেন মোক্ষম বার্তা
মালদহে শক্তি বাড়াল তৃণমূল। প্রাক্তন সাংসদ তথা তৃণমূল জেলা সভাপতি মৌসম বেনজির নূরের হাত ধরে তিন শতাধিক নেতা-কর্মী যোগ দেন তৃণমূলে।
মালদহে শক্তি বাড়াল তৃণমূল কংগ্রেস। প্রাক্তন সাংসদ তথা তৃণমূল জেলা সভাপতি মৌসম বেনজির নূরের হাত ধরে তিন শতাধিক নেতা-কর্মী যোগ দেন তৃণমূলে। উপনির্বাচনের পর বিজেপি ও কংগ্রেস ছেড়ে তাঁরা যোগ দেন তৃণমূলে। মালদহের রতুয়ায় এই দলবদলের ফলে সংগঠন বৃদ্ধি পেল তৃণমূল কংগ্রেসের।

বিজেপি ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ
মালদহের রতুয়ায় তৃণমূলের এক কর্মিসভায় তিন শতাধিক নেতা-কর্মী যোগদান করেন। মৌসম বেনজির নূর এদিন কংগ্রেসেও ভাঙন ধরিয়ে দেন। ভাঙন ধরিয়ে দেন বিজেপিতেও। দুই দলের ভাঙনে শক্তি বাড়ল তৃণমূল কংগ্রেসের। মৌসম বেনজির নূর তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন।

উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হতেই
তৃণমূলে যোগদানের পর মৌসম বেনজির নূর বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হতেই তাঁরা তৃণমূলে যোগ দিলেন। এদের অনেকেই বিজেপিতে গিয়েছিলেন। বিজেপি ছেড়ে তারা ফের তৃণমূলে কামব্যাক করলেন। জেলায় তৃণমূলে ফের জোয়ার লেগে গেল।

দুটি কেন্দ্রেই হারতে হয়েছে
এবার মালদহে লোকসভায় দুটি কেন্দ্রেই হারতে হয়েছে তৃণমূলকে। মৌসম বেনজির নূরকেও হারতে হয়েছে মালদহে। বিজেপি প্রার্থীর কাছে হারতে হয়েছে তাঁকে। আবার আর একটি কেন্দ্রে কংগ্রেসের কাছে হার মানতে হয়েছে তৃণমূলকে। দুই দলকে ভেঙে তৃণমূল এবার শক্তিবৃদ্ধি করার চেষ্টা চালাচ্ছে।

অনুব্রত-গড়েও বিজেপিতে ভাঙন
অনুব্রত-গড়ে বিজেপি ভেঙে তৃণমূলে যোগ দেন তিন গ্রাম পঞ্চায়েতের শতাধিক নেতা-কর্মী। বিজেপিতে মোহভঙ্গের পর ফের ঘরওয়াপসিতে তৃণমূল চাঙ্গা হতে শুরু করেছে অনুব্রত-গড়ে। পিছিয়ে পড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেস অক্সিজেন নেওয়ার চেষ্টা করছে দলবদলের ফলে।

বিজেপি ছেড়ে তৃণমূলে
এদিন সাহাপুর, বুধিগ্রাম ও মাড়গ্রাম ১ গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন শতাধিক নেতা-কর্মী। তাদের হাতে পতাকা তুলে দেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, ভুল বুঝে অনেকে বিজেপিতে গিয়েছিলেন। তাঁরা আবার ফিরে আসছেন দলে। ফলে তৃণমূল শক্তিশালী হয়ে উঠেছে বিধানসভা নির্বাচনের আগে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications