অনুব্রত মণ্ডলের মেয়েকে অপহরণের হুমকি, গ্রেফতার ৩
অনুব্রত মণ্ডলের মেয়েকে অপহরণের হুমকি, গ্রেফতার ৩
বীরভূমে জেলা তৃণমূল কংগ্রেসের দাপুটে সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়েকে অপহরণ করে বিয়ে করার হুমকি। ফেসবুক এবং টুইটারে হুমকি ভিডিও পোস্ট করার অভিযোগ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক কিশোর সহ তিন জনকে। ধৃতদের ৯দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে বোলপুর মহকুমা আদালত।

তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়েকে অপহরণ করে নিয়ে গিয়ে বিয়ে করার হুমকি দিয়ে ইউটিউবে ভিডিও পোস্ট করেছিল এক ইউটিউবার। তাতে অনুব্রত মণ্ডলের একটি রাজনৈিতক ভাষণের অংশও ছিল। বীরভূম জেলা তৃণমূল সভাপতির মেয়েকে শুধু বিয়ে করাই নয় নাতি নাতনি নিয়ে বাড়ি ফেরার কথাও বলা হয়েছিল সেই ভিডিওটিতে। সোশ্যাল মিডিয়ায় সেটি শেয়ার করেছিলেন রায়গঞ্জের বাসিন্দা অরূপ সরকার এবং পশ্চিম মেদিনীপুরের পাঁশকুড়ার বাসিন্দা সুশান্ত আদক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল ভোডিওটি।
তারপরেই ইউটিউবার এবং ফেসবুকে শেয়ারকারীদের বিরুদ্ধে বোলপুর থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল আইটি সেলের সদস্য সুমন দে। সেই অভিযোগের প্রেক্ষিতেই ২১ জানুয়ারি গ্রেফতার করা হয় সুকান্ত বর্মনকে। তাঁকে জেরা করে গ্রেফতার করা হয় বাকি দুজনকে। তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে ৩৫৪, ৫০৬, ৫০৭, ১২০বি ও তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ও ৬৭এ ধারায় মামলা দায়ের করেছে পুলিস।












Click it and Unblock the Notifications