পড়ুয়াদের জন্য ভেষজ স্যানিটাইজেশন সুড়ঙ্গ তৈরি করল রাজ্যের এই স্কুলটি
পড়ুয়াদের জন্য ভেষজ স্যানিটাইজেশন সুড়ঙ্গ তৈরি করল রাজ্যের এই স্কুলটি
করোনা ভাইরাসের জীবাণু থেকে রক্ষা করতে ও সকলকে জীবাণুমুক্ত করতে দারুণ এক উপায় বের করেছে রাজ্যের পূর্ব বর্ধমান জেলার বেসরকারি স্কুলের পড়ুয়ারা। তারা তৈরি করেছে 'ভেষজ স্যানিটাইজেশন সুড়ঙ্গ’। এই শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে হলে এই সুড়ঙ্গের মধ্য দিয়েই আসতে হবে সকলকে।

মঙ্গলবার মেমারি ক্রিস্টাল মডেল স্কুলের মুখপাত্র জানিয়েছেন যে একসঙ্গে ১২ জন মানুষকে জীবাণুমুক্ত করা যাবে এই সুড়ঙ্গের মধ্যে। এই 'ভেশজ সুড়ঙ্গ’–এর মধ্যে দেওয়া রয়েছে কপূর্রের তেল, মেন্থল ও থাইম তেল। তিনি এর সঙ্গে এও জানিয়েছেন এই সুরঙ্গটি স্কুলের প্রযুক্তি ক্লাবের কর্মশালায় শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা তৈরি করেছিল।
মুখপাত্র বলেন, 'সুড়ঙ্গে মানুষ ঢুকলেই স্বয়ংক্রিয়ভাবে ভেষজ জীবাণুমুক্ত স্যানিটাইজ কাজ করতে শুরু করে দেবে।’ সাধারণত জীবাণুমুক্ত করতে সোডিয়াম হাইপোক্লোরাইটস ব্যবহার করা হয় কিন্তু তার পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে মানুষের ওপর। কিন্তু ভেষজ স্যানিটাইজারের ক্ষেত্রে তা হবে না। প্রসঙ্গত, কলকাতার বিড়লা ইন্ডাস্ট্রিয়াল ও টেকনোলজিকাল মিউজিয়ামেও এ ধরনের ভেষজ স্যানিটাইজেশন সুড়ঙ্গ বসানো হয়েছে।












Click it and Unblock the Notifications