বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতেই পদ নিয়ে জল্পনা একুশের আগে, চমকের অপেক্ষা
মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে তৃণমূলে ঘরওয়াপসি হয়েছে দক্ষিম দিনাজপুরের দুই হেভিওয়েট নেতার।
মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে তৃণমূলে ঘরওয়াপসি হয়েছে দক্ষিম দিনাজপুরের দুই হেভিওয়েট নেতার। প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি বিপ্লব মিত্র ভাই প্রশান্ত মিত্রকে নিয়ে ফের পুরনো দলে ফিরে এসেছেন ১৩ মাস বিজেপিতে কাটিয়ে। তাঁরা ফেরার পরই প্রশ্ন উঠে গিয়েছে পদ নিয়ে। তাঁদের কোন পদ দেওয়া হবে সেটাই এখন প্রশ্ন।

বিজেপি ছেড়ে ঘরে ফেরা নেতাদের নিয়ে চর্চা
সম্প্রতি অর্পিতা ঘোষকে সরিয়ে তৃণমূলের জেলা সভাপতি করা হয়েছে গঙ্গারামপুরের বিধায়ক গৌতম দাসকে। এদিকে অর্পিতা সরতেই তৃণমূলে ফিরে এসেছেন বিপ্লব মিত্র। তাঁর মতো অভিজ্ঞ নেতাকে কীভাবে ব্যবহার করবে তৃণমূল, তা নিয়ে এখন জল্পনা শুরু হয়েছে। তৃণমূলের অন্দরেও চর্চা শুরু হয়েছে বিজেপি ছেড়ে ঘরে ফেরা নেতাদের নিয়ে।

জল্পনা চলছে জেলা তৃণমূলের সমীকরণ নিয়ে
বিপ্লব মিত্রকে জেলা তৃণমূলেই ব্যবহার করা হবে তা যোগদানের সঙ্গে সঙ্গেই স্পষ্ট করে দিয়েছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু কীভাবে ব্যবহার করা হবে তাঁকে। তাঁকে কী পদ দেওয়া হবে তা নিয়ে চর্চা চলছেই। তিনি দলে যোগদানের সঙ্গে সঙ্গেই জল্পনা চলছে জেলা তৃণমূলের সমীকরণ নিয়ে।

পরামর্শদাতা হিসেবে ব্যবহার করা হতে পারে
২০২১-এ বিপ্লব মিত্রকে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ জায়গায় কাজে লাগাবে তৃণমূল। বিজেপি থেকে ফেরা গুরুত্বপূর্ণ নেতাকে নিশ্চয় তৃণমূল অপ্রাসঙ্গিক করে রেখে দেবে না! বিশেষ সূত্রে জানা গিয়েছে, বিপ্লব মিত্রকে নতুন জেলা সভাপতি গৌতম দাসের পরামর্শদাতা হিসেবে ব্যবহার করা হতে পারে।

রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন, তারপরই সিদ্ধান্ত
অর্থাৎ অর্পিতা ঘোষের প্রস্থানের পর দক্ষিণ দিনাজপুর তৃণমূলে ফের বিপ্লব মিত্র জমানা ফিরেত পারে। বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার পুরস্কার স্বরূপ তিনি পেতে পারেন পরামর্শদাতা পদ। আর এমনটা যদি হয়, তাহলে বিপ্লব মিত্রের পুনরুত্থান হবে জেলা তৃণমূলে। শীঘ্রই বিপ্লব মিত্র ও গৌতম দাস রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন।

বিজেপি ছেড়ে তৃণমূলে ‘ঘরওয়াপসি'র পর
একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই বিজেপিতে যাওয়া নেতাদের ফিরে আসার ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই বিজেপি ছেড়ে তৃণমূলে ‘ঘরওয়াপসি' হল বিপ্লব মিত্র ও প্রশান্ত মিত্রের। দক্ষিণ দিনাজপুরের দুই হেভিওয়েট নেতা ফিরে এলেন তৃণমূলে। এরপরই উভয়ের পদ নিয়ে জল্পনার পারদ চড়ল জেলার রাজনীতিতে।












Click it and Unblock the Notifications