চা বাগানে উদ্ধার বিশাল অজগর, বনকর্মীদের হাতে তুলে দিলেন কর্মীরা
চা বাগানে অজগর উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল এলাকায়। কুমারগ্রামের ১৬ নম্বর সেকশান থেকে একটি অজগর সাপ উদ্ধার করে বনকর্মীদের হাতে তুলে দেন চা বাগানের শ্রমিকরা।
চা বাগানে অজগর উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল এলাকায়। কুমারগ্রামের ১৬ নম্বর সেকশান থেকে একটি অজগর সাপ উদ্ধার করে বনকর্মীদের হাতে তুলে দেন চা বাগানের শ্রমিকরা। জানা গিয়েছে, এদিন আলিপুরদুয়ারের কুমারগ্রামের তুরতুরি চা বাগান থেকে উদ্ধার হয় একটি অজগর সাপ।

রোজকার মতো এদিনও চা বাগানে কাজে গিয়েছিলেন শ্রমিকরা। সেসময়ই শ্রমিকদের একটি দল চা পাতা তোলার সময় চা বাগানের ঝোপে অজগরটি দেখতে পান। এরপর তাঁরা সেটিকে আটক করে বন দফতরের উত্তর রায়ডাক রেঞ্জ আধিকারিককে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বনকর্মীরা।বনকর্মীরা চা বাগানে যাওয়ার পর শ্রমিকরা সাপটিকে তাঁদের হাতে তুলে দেন। বনকর্মীরা অজগরটিকে খাঁচাবন্দী করে সুস্থ অবস্থায় ময়নাবাড়ি জঙ্গলে ছেড়ে দেন বলেই জানা গিয়েছে বনদফতর সূত্রে।












Click it and Unblock the Notifications