Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চূড়ান্ত তালিকার অপেক্ষা নয়, তার আগেই পশ্চিমবঙ্গে ভোট ঘোষণার সম্ভাবনা! কী জানাল নির্বাচন কমিশন?

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিন ক্রমশ এগিয়ে আসছে। কিন্তু এখনও সম্পূর্ণ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়নি। তবে, নির্বাচন কমিশন জানিয়েছে যে, চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না হলেও ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা যেতে পারে। কমিশনের তরফ থেকে আরও জানানো হয়েছে যে, শীর্ষ আদালতের নির্দেশ মেনেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কমিশনের বক্তব্য যে, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যে সমস্ত আপডেটেড ভোটার তালিকা প্রকাশ পাবে, সেইসব তালিকাকে ভিত্তি করেই নির্বাচন প্রক্রিয়া চলবে।

এই দিকে আবার খসড়া ভোটার তালিকা থেকে রাজ্যে ৫৮ লক্ষেরও বেশি মানুষের নাম বাদ পড়েছিল। আগামী শুক্রবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা আছে। কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে, ২৮ ফেব্রুয়ারির পরেও ধাপে ধাপে চূড়ান্ত তালিকা প্রকাশ করা যেতে পারে। ফলে মোট কত নাম বাদ পড়েছে, তার সঠিক হিসাব পরে পাওয়া যাবে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জানিয়ে দিয়েছে যে, আপাতত বুথবিন্যাসে কোনওরকম পরিবর্তন হচ্ছে না। আগে যতগুলি বুথ ছিল ততগুলি বুথই থাকছে। SIR প্রক্রিয়া শেষ না হওয়াযর কারণে নতুন করে বুথ বাড়ানো হচ্ছে না। যদিও বহুতল এলাকায় প্রয়োজন পড়লে আরও ৬০ থেকে ৭০টি অতিরিক্ত বুথ যোগ হতে পারে।

আগে কমিশন জানিয়ে দিয়েছিল যে, কোথাও যদি ১২০০-র বেশি ভোটার থাকে তাহলে নতুন করে বুথ তৈরি হবে। SIR শুরুর আগেই প্রায় ১৪ হাজার বাড়তি বুথের প্রয়োজন হতে পারে বলেও ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তবে বর্তমানে ভোটার সংখ্যা চূড়ান্ত না হওয়ার কারণে পুরনো বুথ কাঠামোই বজায় রাখা হচ্ছে।

প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট করেছে যে, তথ্যগত অসঙ্গতি অথবা যাচাই প্রক্রিয়া যদি সম্পূর্ণ না হয় তাহলে ধাপে ধাপে তালিকা প্রকাশ করা যাবে। আর সেই তালিকাকেই চূড়ান্ত হিসেবে ধরা হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+