বাংলার পাওনা টাকা কি মিটিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার! দিল্লি থেকে আসা চিঠিতে কী লেখা রয়েছে?
বাংলার প্রতিনিধি হয়ে দিল্লির দরবারে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ১০০ দিনের কাজের টাকা ও আবাস যোজনার টাকা পাওনা রয়েছে রাজ্যের। দিল্লির দরবারে সেই কথাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে রাখতে গিয়েছিলেন রাজ্যপাল। দিল্লি থেকে সেই বিষয়ে বার্তা এসে পৌঁছেছে রাজ্যপালের কাছে।
তাহলে কি দিল্লি রাজ্যপালের কথা মেনে নিলেন? রাজ্যপালের অনুরোধ রেখে কেন্দ্রীয় সরকার কি রাজ্যের বকেয়া টাকা ফিরিয়ে দিচ্ছে ?এই প্রশ্ন উঠল? ৩১ অক্টোবর পর্যন্ত কেন্দ্রকে সময় দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস পাওনা বকেয়া টাকার জন্য ফের আন্দোলনে নামবে। এই কথা অক্টোবরেই জানিয়ে দেওয়া হয়েছিল। এবার কী হবে? সেই নিয়ে চলছে জল্পনা।

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হয়। রাজ্যপাল জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের থেকে তাঁর কাছে বার্তা এসেছে। কিন্তু সেই বার্তায় কী লেখা রয়েছে? সেই কথা রাজ্যপাল জানাননি। তবে সেই চিঠি তিনি পাঠিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।
রাজ্যপাল জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সাংবিধানিক সহকর্মী। তাঁর কাছেই কেন্দ্রের এই চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। চিঠির বিষয়বস্তু সম্পর্কে সামান্য ইঙ্গিত দিয়েছেন রাজ্যপাল। কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজ ও প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্পর্কে কিছু বিষয় জানিয়েছে চিঠিতে। মুখ্যমন্ত্রীকে ওই চিঠি পাঠানো হয়েছে। তিনি সেইসব ব্যবস্থা নিচ্ছেন।
বাংলার বকেয়া নিয়ে রীতিমতো সরব হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে দুদিনের কর্মসূচি নিয়েছিলেন তিনি। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর দফতরে রীতিমতো ধুন্ধুমার কাণ্ডকারখানা হতে দেখা গিয়েছিল। এরপর কলকাতার রাজভবনের সামনে প্রায় পাঁচ দিন ধরনা কর্মসূচি চলেছিল। তৃণমূল কংগ্রেসের সেই মঞ্চে টানা ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এরপর রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে রাজভবনে ২০ মিনিটের সাক্ষাৎ হয় তৃণমূল প্রতিনিধি দলের। অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছিলেন, রাজ্যের প্রতিনিধি হয়ে কেন্দ্রীয় সরকারের কাছে বকেয়া পাওনার দাবিতে আবেদন করুক রাজ্যপাল। অভিষেকের অনুরোধ শুনে সেদিন সন্ধ্যাতেই দিল্লি উড়ে গিয়েছিলেন রাজ্যপাল।
সঠিক জায়গায় রাজ্যের বক্তব্য, দাবিদাওয়া তিনি পেশ করেছেন। রাজ্যপাল ইমেল মারফত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই কথা জানিয়েছিলেন। অভিষেক রাজ্যপালকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানান তাঁর উদ্যোগের জন্য। দুর্গাপুজো কাটতেই ফের এই ইস্যু সামনে আসছে। তখনই জানা গেল, কেন্দ্রীয় সরকার এই বিষয়ে বার্তা পাঠিয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যপাল সেই চিঠি পাঠিয়ে দিয়েছেন।
-
SIR: ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াদের অন্তর্বর্তীকালীন আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট -
রায়গঞ্জের সভায় বিজেপি, আরএসএস ও তৃণমূলকে একযোগে আক্রমণ রাহুল গান্ধীর -
ইরান-মার্কিন উত্তেজনা বাড়ছেই! ট্রাম্পের নৌ-অবরোধের হুমকিকে উপহাস তেহরানের গালিবাফের, দিলেন পাল্টা হুঁশিয়ারি -
নবাগত প্রফুল, শাকিবের বোলিং দাপট! রাজস্থানকে ৫৭ রানে হারাল হায়দরাবাদ -
নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন সম্রাট চৌধুরী, বিহারে বিজেপি যুগ শুরু -
ওয়াংখেড়েতে মুম্বইকে ১৮ রানে হারিয়ে দাপুটে জয় বেঙ্গালুরুর -
কয়লা পাচার মামলায় এবার আইপ্যাকের ডিরেক্টর ভিনেশকে গ্রেফতার করল ইডি -
সরস পোস্টে ভোটারদের নির্ভয়ে ভোটদানের ডাক কমিশনের, হুঁশিয়ারি দুষ্কৃতীদের, তৈরি বিতর্কও -
লোকসভা আসন ৮৫০ করার প্রস্তাব কেন্দ্রের, ২০২৯ থেকে কার্যকর! -
বাড়বে গরম, তবে পয়লা বৈশাখে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কী আপডেট উত্তরবঙ্গের? -
হরমুজ আটকালেই পাল্টা হামলার হুমকি ইরানের, কী করবে আমেরিকা? -
'বোমের জবাব ব্যালটে দিন', বীরভূমের সভা থেকে তৃণমূলকে সরাতে আবেদন অমিত শাহের












Click it and Unblock the Notifications