সরস্বতী পুজোর মুখে আবহাওয়ার ইউ-টার্ন! দিনে বাড়বে তাপমাত্রা, ভোর রাতে থাকবে শীত, জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট

সরস্বতী পুজোর আগে রাজ্যের আবহাওয়ায় ধীরে ধীরে বদলের ছবি স্পষ্ট হচ্ছে। শীত পুরোপুরি ভাবে বিদায় না নিলেও, দিনের বেলায় তাপমাত্রার দাপট একটু একটু করে বাড়তে শুরু করেছে। সোমবার থেকেই পারদ চড়তে শুরু করেছে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে যে ভোর এবং রাতের দিকে এখনই ঠান্ডার অনুভূতি কমছে না।

-

তবে আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েক দিনে তাপমাত্রা গড়ে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। যদিও কনকনে ঠান্ডার মতো পরিস্থিতি ফেরার কোনোরকম ইঙ্গিত নেই। সেই সঙ্গে জানানো হয়েছে যে, আপাতত ঘন কুয়াশার কোনও সতর্কতাও জারি করা হয়নি। কিন্তু ভোরের দিকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় হালকা কুয়াশা ও শিশির পড়ার সম্ভাবনা আপাতত থাকছে।

দিনের শুরুর দিকে হালকা ঠান্ডা ভাব থাকলেও সূর্য উঠলেই তাপমাত্রা বেড়ে যাচ্ছে। দুপুরেও গরম অনুভূত হচ্ছে, আবার সন্ধ্যার পর থেকে আবহাওয়ার মেজাজ পাল্টে ধীরে ধীরে শীতের আমেজ ফিরছে। তবে হাওয়া অফিসের মতে, আগের মতো তীব্র শীত আপাতত আর দেখা যাবে না।

উত্তরবঙ্গে পাহাড়ি এলাকা বাদ দিলে রাতের তাপমাত্রা আপাতত ৮-১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। অন্যদিকে আবার কলকাতায় উত্তুরে হাওয়ার প্রভাব অনেকটাই কমে গিয়েছে। আর সেই কারণেই দিনের বেলায় সামান্য গরম বাড়লেও সকাল এবং রাতের দিকে শীতের অনুভূতি বজায় থাকবে।

সব মিলিয়ে, সরস্বতী পুজোর সময় আবহাওয়া মোটামুটি আরামদায়ক থাকবে। আবহাওয়া দফতরের মোতে কনকনে শীত নয়, আবার চড়া গরমও নয়, হালকা শীত আর নরম রোদের মাঝেই পুজোর দিন কাটবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+