তাপমাত্রা নামবে কবে, কী বলছে আবহাওয়া দফতর, জেনে নিন
দরজায় কড়া নাড়ছে শীত। সোমবারের থেকে মঙ্গলবারের তাপমাত্রা এক ডিগ্রি নেমেছে এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। ২-৩ দিনের মধ্যে তাপমাত্রা আরও নামতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
দরজায় কড়া নাড়ছে শীত। সোমবারের থেকে মঙ্গলবারের তাপমাত্রা এক ডিগ্রি নেমেছে এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। ২-৩ দিনের মধ্যে তাপমাত্রা আরও নামতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আপাতত নেই কোনও নিম্নচাপের পূর্বাভাস। আর আকাশ পরিষ্কার। ফলে আস্তে আস্তে শীতের অনুভূতি জোরাল হচ্ছে।
রাজ্যের সর্বত্রই নিম্নমুখী পারদ। মঙ্গলবার সকালের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু-ডিগ্রি বেশি হলেও, সোমবারের থেকে একডিগ্রি কম রয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। আর পশ্চিমাঞ্চলের তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রির আশপাশে রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের তাপমাত্রা রয়েছে ২০ ডিগ্রি সেন্টিগ্রেটের আশপাশে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস আকাশ পরিষ্কার থাকলে আগামী দু-তিন দিনের মধ্যে তাপমাত্রা ১৮-১৯-এ নেমে যাবে।

Click it and Unblock the Notifications