শীতেও সাগর থেকে নিম্নচাপ অক্ষরেখা, জাঁকিয়ে শীতের জন্য বর্ষ শেষের অপেক্ষা
শনিবারের মতোই সকাল থেকে রোদের দেখা নেই। অনেক জায়গাতেই সকাল থেকে কুয়াশা চোখে পড়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বড়দিনের আগে জাঁকিয়ে শীত বজায় থাকবে।
শনিবারের মতোই সকাল থেকে রোদের দেখা নেই। অনেক জায়গাতেই সকাল থেকে কুয়াশা চোখে পড়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বড়দিনের আগে জাঁকিয়ে শীত বজায় থাকবে। তবে তারই সঙ্গে হতে পারে কয়েক পশলা বষ্টিও। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা শনিবারের থেকে সামান্য কম।

আরব সাগরে নিম্নচাপ অক্ষরেখা
এবার আর পশ্চিমী ঝঞ্ঝা ভিলেন নয়। দুদিন জাঁকিয়ে শীতের পরেই ভিলেন হিসেবে দেখা দিয়েছে আরব সাগরে সৃষ্ট নিম্নচাপ অক্ষরেখা। যা যেতে পারে মধ্য ভারতের পথে। ঝঞ্ঝা আর নিম্নচাপের জোড়া প্রভাবে শীতের সহায়ক বিপরীত ঘূর্ণাবর্ত মধ্যভারত থেকে বঙ্গোপসাগরের দিকে সরে আসার সম্ভাবনা দেখা দিয়েছে। যার জেরে ঝাড়খণ্ড, বিহার এবং উত্তর প্রদেশের একটা অংশে বৃষ্টির
হতে পারে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর ভারতেও শীত কিছুটা কমেছে।

বৃষ্টি হতে পারে রাজ্যেও
আরব সাগরের নিম্নচাপ অক্ষরেখার জেরে বাংলার আকাশ যেমন মেঘলা থাকবে, তেমনই বড়দিনের পরে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে শীত কিছুটা কমবে। আৎ জাঁকিয়ে শীতের জন্য অপেক্ষা করতে হবে বর্ষ শেষ পর্যন্ত।

আপাতত শৈত্যপ্রবাহের সতর্কতা নেই
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, জেলাগুলিতে আপাতত আর কোনও শৈত্য প্রবাহের মতো পরিস্থিতির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে বলে জানানো হয়েছে। একই পরিস্থিতি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেও।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১১.৮
বালুরঘাট ৯.৪
বাঁকুড়া ১২.৪
ব্যারাকপুর ১০.৬
বহরমপুর ১০.৬
বর্ধমান ১০.২
ক্যানিং ১১.৬
কোচবিহার ১১.২
দার্জিলিং ৩.৪
ডায়মন্ডহারবার ১২.৪
দিঘা ১২.১
মালদহ ১১.৯
পুরুলিয়া ১০.৪
শিলিগুড়ি ১০.৮
শ্রীনিকেতন ৯.৮












Click it and Unblock the Notifications