একুশের ব্রিগেড সমাবেশে আসছেন তেজস্বী যাদব! এবার সুর চড়াবেন মমতার বিরুদ্ধে

একুশের ব্রিগেড সমাবেশে আসছেন তেজস্বী যাদব! এবার সুর চড়াবেন মমতার বিরুদ্ধে

বিহারের ভোটে বিজেপিকে রুখতে মহাজোট করেছিল আরজেডি, কংগ্রেস ও বামেরা। এবার সেই মহাজোটের রেশ পড়তে চলেছে বাংলার ভোটেও। বাংলার ভোটেও বাম-কংগ্রেসের ব্রিগেডে সঙ্গী হচ্ছে লালুপ্রসাদ যাদবের দল আরজেডি। মহাজোটের নেতা হিসেবে তেজস্বী যাদব তৃণমূলের বিরুদ্ধে বাংলায় কী অবস্থান নেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

বাংলার ভোটে মহাজোট আলাদা মাত্রা পাচ্ছে

বাংলার ভোটে মহাজোট আলাদা মাত্রা পাচ্ছে

বাম ও কংগ্রেস বাংলার ভোটে মহাজোট গড়ে তুলতে আগ্রহী। সেই লক্ষ্য নিয়েই তারা পিরজাদা আব্বাস সিদ্দিকির নয়া দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফকে সঙ্গে নিতে আগ্রহী। তারপর বিহারের দল আরজেডিও সামিল হয়েছে মহাজোটে। ফলে বাংলার ভোটে মহাজোট আলাদা মাত্রা পেতে চলেছে।

মমতার ডাকে ব্রিগেডে সভায় এসছিলেন তেজস্বী

মমতার ডাকে ব্রিগেডে সভায় এসছিলেন তেজস্বী

বিহারের ভোটে মহাজোট ব্যর্থ হলেও একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে আসে আরজেডি। এরপর তেজস্বীকে ফোন করে শুভেচ্ছা জানান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এইমসে ভর্তি গুরুতর অসুস্থ লালুপ্রসাদ যাদবেরও আরোগ্য কামনা করেন তিনি। আবার লোকসভা নির্বাচনের আগে মমতার ডাকেই ব্রিগেডে সভা করে যান লালু-পুত্র।

আরজেডি মহাজোটে সামিল হয়ে বাংলার নির্বাচনে

আরজেডি মহাজোটে সামিল হয়ে বাংলার নির্বাচনে

এবার লালু-পুত্র তেজস্বী যাদব আসছেন মমতা-বিরোধী সভায়। বাম-কংগ্রেসের মহাজোটে সামিল হয়ে ব্রিগেডের সভা থেকে তিনি কড়া বার্তা দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিন কতটা ঝাঁঝ উগরে দিতে পারেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। মোট কথা এবার আরজেডি মহাজোটে সামিল হয়ে বাংলার নির্বাচনে প্রবেশ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

তেজস্বীর আরজেডি বাংলার ভোটে কোথায় লড়বেন

তেজস্বীর আরজেডি বাংলার ভোটে কোথায় লড়বেন

তেজস্বীর আরজেডি বাংলার মহাজোটে সামিল হওয়ায় সিপিএম তাদের জামুরিয়া বিধানসভা আসনটি ছাড়তে পারে। এছাড়া আরজেডিকে এন্টালি, জোড়াসাঁকো, কুলটি আসনও ছাড়তে চলেছে সিপিএম। এইসব এলাকায় হিন্দিভাষীর সংখ্যা বেশি। তেজস্বী যাদবকেও পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা পাঠানো হয়েছে। তেজস্বীর এবার উপায় নেই তৃণমূলের বিরুদ্ধে মুখ না খুলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+