দিল্লিতে দিলীপকে সহনশীলতার পাঠ নাড্ডার! কলকাতায় কৈলাস, মুকুলের বৈঠক নিয়ে জল্পনা
সবাইকে নিয়ে চলুন। রাজ্য বিজেপি সভাপতির সঙ্গে বৈঠকে কার্যত এই বার্তাই দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। প্রসঙ্গত সপ্তাহ দুয়েক আগে দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন তিনি একাই বিজেপিকে ক্ষমতায় নিয়ে
সবাইকে নিয়ে চলুন। রাজ্য বিজেপি সভাপতির সঙ্গে বৈঠকে কার্যত এই বার্তাই দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। প্রসঙ্গত সপ্তাহ দুয়েক আগে দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন তিনি একাই বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবেন। যা নিয়ে দলের অভ্যন্তরে বিভ্রান্তি তৈরি হয়। অভিযোগ যায় বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের কাছে।

দিলীপ ঘোষের দাবি
সপ্তাহ দুয়েক আগে সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ দাবি করেছিলেন ২০২১-এ বাংলায় বিজেপিকে তিনি একাই ক্ষমতায় আনতে পারবেন। যাঁরা বিশ্বাস করেন না, তাঁরা ঘরে বসে থাকুন। বিজেপির মুখ্যমন্ত্রী হলে মিষ্টি খেয়ে যাবেন।

জেপি নাড্ডার উপদেশ
সূত্রের খবর অনুযায়ী, জেপি নাড্ডা দিলীপ ঘোষকে বলেছেন, একার জোরে করছি বলবেন না, তাতে আন্যরা ব্যথিত হতে পারেন। সবাইকে নিয়ে চলতে হবে।

কলকাতায় কৈলাস, মুকুলের বৈঠক
রবিবার কলকাতায় এসেছেন কৈলাস বিজয়বর্গীয়। মূলত মুকুল রায়ের সঙ্গে সাক্ষাতের জন্যই কলকাতায় আসা। সূত্রের খবর অনুযায়ী দুই নেতার মধ্যে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়। হিন্দুত্বকে সামনে রেখেই বিজেপি নির্বাচনে লড়বে বলে জানা গিয়েছে। এই প্রক্রিয়াকে জোরদার করতে রাজ্যের কিছু হিন্দুবাদী নেতাকে দলে আনা হতে পারে বলে জানা গিয়েছে।

মুকুল রায়কে নিয়ে দিলীপ ঘোষ
রবিবার জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের আগে দিলীপ ঘোষ বলেন, মুকুলদা বিজেপিতে আছেন থাকবেন। উনি(মুকুল রায়) নিজে বলেছেন থাকবেন। এব্যাপারে বেশ কিছুদিন ধরে মুকুল রায়কে নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে জল্পনা ছড়ায়। তিনি তৃণমূলে যেতে পারেন বলেও নানা মন্তব্য উঠে আসে। এদিন দিলীপ ঘোষের এই মন্তব্যের জেরে আপাতত জল্পনার অবসান ঘটল বলেই মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications