সকাল ৭টায় ৭৬ নম্বর বুথে ভোট দেবেন শুভেন্দু, নন্দীগ্রামে বসেই নজর রাখবেন মমতা

হাইভোল্টেজ ভোট! টানটান উত্তেজনা। কার্যত নজিরবিহীন নিরাপত্তার মোড়কে ভোট হবে নন্দীগ্রামে। সতর্ক নির্বাচন কমিশনও। যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জল, স্থল এবং আকাশপথেও নজরদারি চালাচ্ছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে নিরাপত্তা

হাইভোল্টেজ ভোট! টানটান উত্তেজনা। কার্যত নজিরবিহীন নিরাপত্তার মোড়কে ভোট হবে নন্দীগ্রামে। সতর্ক নির্বাচন কমিশনও। যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জল, স্থল এবং আকাশপথেও নজরদারি চালাচ্ছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে নিরাপত্তা বাড়ানো হয়েছে শুভেন্দু অধিকারীর।

ভোট গ্রহণের কয়েক ঘন্টা বাকি থাকতে এবার নিরাপত্তা বাড়ল বাম প্রার্থীরও। ভোট গ্রহণের আগের রাতে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

 সকাল সকাল ভোট দেবেন শুভেন্দু!

সকাল সকাল ভোট দেবেন শুভেন্দু!

সূর্য মাথার উপর ওঠার আগেই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ৭৬ নম্বর বুথে ভোট দেওয়ার কথা রয়েছে তাঁর। সকাল ৭ টায় শুরু ভোটগ্রহণ। আর সেই মুহূর্তেই ভোট দিতে চান নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। জানা গিয়েছে, সেই জন্য সকাল সকাল নন্দনায়কবাড়ি প্রাথমিক স্কুলের বুথে লাইনে দাঁড়াবেন তিনি। এক সংবাদমাধ্যমকে শুভেন্দু অনুগামী জানিয়েছেন, ''দাদা, এমনিতেই সকালে স্নান করে বার হন রোজ। ভোটও দিতে আসবেন স্নান সেরে। সকাল ৬টার মধ্যেই দাদা বুথে পৌঁছে যাবেন।'' এমনটাই ঠিক রয়েছে।

মাকে প্রণাম করে বের হবেন তিনি

মাকে প্রণাম করে বের হবেন তিনি

মাকে প্রণাম না করে কোনও দিন কোনও কাজ করেননা তিনি। জানা যাচ্ছে, সকাল মাকে প্রণাম করে শান্তিকুঞ্জ থেকে বের হবেন। এরপর সেখান থেকে সোজা চলে আসবেন নন্দীগ্রামে। ভোট দেবেন। আর নন্দীগ্রামে যে ঠিকানার ভোটার হয়েছেন শুভেন্দু। ভোট দিয়ে সেখানে চলে আসার কথা বিজেপি প্রার্থীর। আর সেখান থেকেই ভোট পরিচালনা হতে পারে বলে খবর। কিছুক্ষণ সেখানে কাটিয়ে প্রত্যেক বুথে বুথে শুভেন্দু ঘুরতে পারেন বলে জানা যাচ্ছে।

ভোটার হয়েছেন নন্দীগ্রামে

ভোটার হয়েছেন নন্দীগ্রামে

২০১৬ সালে এই আসন থেকেই বিধায়ক হয়ে রাজ্য সরকারের মন্ত্রী হয়েছেন। কিন্তু তখনও ভোটার ছিলেন না এই কেন্দ্রের। বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার আগেই নন্দীগ্রামের ভোটার তালিকায় নাম তোলেন তিনি। একেবারে শুরুতে বাসিন্দা হিসেবে কাঁথির ভোটার ছিলেন তিনি। ২০০৯ সালে হলদিয়ার ভোটার হন। সে বার ওই লোকসভা আসন থেকে ভোটে লড়েছিলেন। আগের বার নন্দীগ্রামের প্রার্থী হয়েও ভোট দিতে পারেননি। সেই আক্ষেপ মেটাতে পারবেন এ বার।

নজর রাখবেন মমতা

নজর রাখবেন মমতা

একদিকে শুভেন্দু অধিকারী বুথে বুথে ঘুরবেন অন্যদিকে নন্দীগ্রামে বসেই সমস্ত পরিস্থিতির উপর নজর রাখবেন মমতা।

শুভেন্দুকে ঘিরে রাখবে ১৫ জন সিআরপিএফ

শুভেন্দুকে ঘিরে রাখবে ১৫ জন সিআরপিএফ

গত কয়েকদিনে লাগাতার নন্দীগ্রামে প্রচার সেরেছেন শুভেন্দু অধিকারী। সেখানে মাটি কামড়ে পড়ে থেকে প্রচার করেছেন। কিন্ত্রু প্রচারে বারবার মহিলাদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বিজেপি প্রার্থীকে। কোথাও তাঁর গাড়ি ঘিরে ধরে চলেছে বিক্ষোভ। আবার কোথায় দেখানো হয়েছে কালো পতাকা। তবে বেশিরভাগ জায়গায় মহিলা কর্মীদের ক্ষোভের মুখে পড়তে দেখা গিয়েছে তাঁকে। জানা গিয়েছে সেই কারণেই কমিশনের তরফে নিরাপত্তা বাড়ানো হল নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর। মহিলা বিক্ষোভকারীদের কথা মাথায় রেখেই তাঁর নিরাপত্তায় নিয়োগ করা হল ১৫ জন মহিলা সিআরপিএফ। এতদিন যা নিরাপত্তা পেতেন তা পাবেনই। এবার তাঁর সঙ্গে থাকবে আরও ১৫ জন মহিলা ফোর্স।

রাজ্যের ৪ সশস্ত্র পুলিশ মীনাক্ষীর নিরাপত্তায়

রাজ্যের ৪ সশস্ত্র পুলিশ মীনাক্ষীর নিরাপত্তায়

নন্দীগ্রামের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের মিছিলে হামলার অভিযোগে কমিশনের দ্বারস্থ হয় সিপিএম। এরপরই বাম প্রার্থীর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্ত জানানো হয় রাজ্যকে। সেই নির্দেশিকা আসা মাত্র মীনাক্ষী মুখোপাধ্যায়ের নিরাপত্তা বাড়ানো হল। ইতিমধ্যে রাজ্যের ৪ সশস্ত্র পুলিশ তাঁর নিরাপত্তার জন্যে পৌঁছে গিয়েছেন। জানা যায়, মীনাক্ষীর নিরাপত্তায় ছিলেন একজন। কিন্তু গত কয়েকদিন আগেই আক্রান্ত হতে হয় বাম প্রার্থীকে। সবদিক ভেবেই আরও তিনজনকে যুক্ত করা হল মীনাক্ষীর নিরাপত্তায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+