‘কলকাতা কি বাংলাদেশ, সিরিয়া, নাকি আফগানিস্তান হয়ে গেল?’: শুভেন্দু অধিকারী

কলকাতার লেনিন সরণিতে একটি বাস থেকে জোর করে গেরুয়া পতাকা খুলে ফেলার অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনাকে "সাহস, ত্যাগ এবং বীরত্বের প্রতীকের উপর আঘাত" বলে আখ্যা দিয়েছেন এবং রাজ্যজুড়ে প্রতিবাদের ডাকও দিয়েছেন। আর এবার তা নিয়েই করলেন সাংবাদিক বৈঠক।

এই ঘটনার পর এবং ওয়াকফ বিলের বিরোধিতা করে রাজ্যের একাধিক জেলায় প্রতিবাদ কর্মসূচী ঘিরে যা যা করেছে সংখ্যালঘুরা সেই সব নিয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari

এদিন তিনি বলেন, "স্বামী বিবেকানন্দের শহর কলকাতায় এমন লজ্জাজনক ঘটনা! গেরুয়া পতাকা কোনও দলের নয়, এটা আমাদের সাহস ও সংস্কৃতির প্রতীক। আর সেটাই আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ চুপচাপ দাঁড়িয়ে দেখল। এটা বিজেপির পতাকা নয়, এটা বিশ্বাসের প্রতীক। রামনবমীর পতাকা খুলে নেওয়া মানে হিন্দুদের অপমান করা। কলকাতা কি আজ বাংলাদেশ, সিরিয়া, নাকি আফগানিস্তান হয়ে গেল?"

শুভেন্দুর কথায়, "এই ঘটনা শুধু জঙ্গিপুর বা মোথাবাড়ি বা চাপদানিতে ঘটেনি। এই ঘটনা রাজ্যের দিকে দিকে ঘটছে। আর মুখ্যমন্ত্রীর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে দেখছে। তাই জনগণের কাছে অনুরোধ করছি, সঙ্গবদ্ধ হয়ে লড়ুন। একসাথে হয়ে এই অরাজকতার প্রতিবাদ করুন"।

শ্রী রাম স্বাভিমান পরিষদ ট্রাস্ট ইতিমধ্যে তালতলা থানায় অভিযোগ দায়ের করেছে এই ঘটনার জন্যে। শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে জানিয়েছেন, "আজ ডিসি সেন্ট্রাল অফিসে প্রতিবাদ করা হবে। আগামীকাল হনুমান জয়ন্তীতে রাজ্যজুড়ে প্রতিবাদ হবে। এফআইআর দায়ের হয়েছে। এটা হিন্দুদের বিরুদ্ধে একপ্রকার আঘাত"।

এর আগে এই ঘটনায় বিজেপি নেতা দিলীপ ঘোষও প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, "এখানে হামাস, প্যালেস্টাইন, পাকিস্তান, আইসিস-এর পতাকা উড়তে দেখা যায়, অথচ রামনবমীর পতাকা বাস থেকে খুলে ফেলা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ কি এখন সিরিয়া হয়ে গেছে?"

কী ঘটেছিল বৃহস্পতিবার?

বৃহস্পতিবার ওয়াকফ আইনের বিরুদ্ধে জামাত উল উলেমা হিন্দ কলকাতায় বিক্ষোভ সমাবেশ করে। শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যানজটের সৃষ্টি হয়। এই সময়, লেনিন সরণির একটি বাসে লাগানো 'জয় শ্রী রাম' লেখা গেরুয়া পতাকা আন্দোলনকারীরা জোর করে খুলে ফেলেন।

সেই ঘটনার ভাইরাল ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শুভেন্দু অধিকারী নিজে। এমনকি শেয়ার করা হয় বিজেপির সর্বভারতীয় মিডিয়া সেলের পক্ষ থেকেও। আর এবার তা নিয়ে সরব হলেন নন্দীগ্রামের বিধায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+