মুকুলের বিধায়ক পদ খারিজ করতে আরও একধাপ এগোলেন শুভেন্দু! চাপ বাড়ছে মুকুলের?

মুকুলের বিধায়ক পদ খারিজ করতে আরও একধাপ এগোলেন শুভেন্দু! চাপ বাড়ছে মুকুলের?

বিধায়ক পদ ছাড়া নিয়ে সংঘাতের রাস্তায় মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী। গত কয়েকদিন আগেই বিধায়ক পদ ছাড়া নিয়ে মাত্র ৪৮ ঘন্টা সময় মুকুল রায়কে দিয়েছিলেন শুভেন্দু। এরপরে বুঝে নেওয়ারও কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, মুকুল রায়ের পদ ছেড়ে দেওয়া উচিৎ বলেও মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। তাঁর মতে, রাজনীতিতে মুকুল রায় বর্ষীয়ান নেতা। ফলে তাঁর বিধায়ক পদ ছেড়ে নজির গড়ার দাবিও বিজেপি রাজ্য সভাপতি তুলেছিলেন। কিন্তু এখনও পদ ছাড়েননি মুকুল।

বিধানসভায় শুভেন্দু!

বিধানসভায় শুভেন্দু!

মুকুল রায়কে দেওয়া চূড়ান্ত সময়সীমা শেষ হয়েছে। আর তা শেষ হয়েছে। আর এরপরেই বিধানসভায় ছুটে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ বৃহস্পতিবার বৃষ্টি উপেক্ষা করেই বিধানসভায় পৌঁছে যান তিনি। বেশ কয়েকজন বিধায়কের সঙ্গে বৈঠকও করেন শুভেন্দু। জানা গিয়েছে, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করতে চিঠির ড্রাফট বিধানসভায় বসেই তৈরি করে ফেলেছেন নন্দীগ্রামের এই বিধায়ক। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের জন্যে স্পিকারের কাছে এই চিঠি দিতে চলেছেন শুভেন্দু।

আদালতের দ্বারস্থ হব প্রয়োজনে

আদালতের দ্বারস্থ হব প্রয়োজনে

দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী এই চিঠি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে দিতে চলেছেন বিরোধী দলনেতা। আজ বৃহস্পতিবারই সেই চিঠি অধ্যক্ষের দিতে গিয়েছিলেন শুভেন্দু। কিন্তু বিমান বাবু না থাকাতে সেই চিঠি জমা দিতে পারেননি শুভেন্দু। তবে তিনি জানিয়েছেন, শুক্রবার ফের এসে এই চিঠি জমা দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু কেউ না থাকলে আইন মেনে ইমেলের মাধ্যমে অধ্যক্ষের কাছে পাঠাণো হবে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। এরপরেও বিধায়ক পদ খারিজ করা নিয়ে কোনও ব্যবস্থা না নিলে আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন বিজেপি বিধায়ক।

আর দল ভাঙতে পারবে না শাসক তৃণমূল

আর দল ভাঙতে পারবে না শাসক তৃণমূল

শুভেন্দু অধিকারীর দাবি, গত ১০ বছর ধরে দল ভাঙানোর খেলা খেলেছে তৃণমূল। ভোট মিটতেই সেই খেলা শুরু করেছে তৃণমূল। তবে এখানেই শুভেন্দুর চ্যালেঞ্জ, আর দল ভাঙতে পারবে না শাসক তৃণমূল। আগামী দুই থেকে তিনমাসের মধ্যেই দলত্যাগ বিরোধী আইন রাজ্যে লাঘু করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু। এই বিষয়ে ইতিমধ্যে আইনমন্ত্রীকে জানিয়েছেন বলে দাবি তাঁর। এমণকি রাজ্যপাল ধনখড়কেও এই বিষয়ে জানানো হয়েছে। খোদ তিনিও দলত্যাগ বিরোধী আইন রাজ্যে লাঘু করা নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।

বিধায়ক পদ ছাড়ছেন না

বিধায়ক পদ ছাড়ছেন না

শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ জানালেও এখনই বিধায়ক পদ ছাড়ছেন না মুকুল রায়। এই বিষয়ে কার্যত প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে মুকুল রায় বলেন, এখনই বিধায়ক পদ ছাড়ার কোনও প্রশ্নই ওঠে না। উল্লেখ্য, বিজেপির টিকিটে কৃষ্ণনগর থেকে এবার বিধায়ক হয়েছেন মুকুল রায়। আর এরপরেই দলবদল করে বিজেপি ছেড়ে তৃণমূলে মুকুল রায়। আর দলবদল করতেই বিধায়ক পদ ছাড়ার দাবি উঠেছে বিজেপির তরফে। যদিও সেই দাবি নিজেই খারিজ করে দিয়েছেন মুকুল!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+