Suvendu Adhikari: মমতার নির্দেশেই দুর্নীতি, ইডিকে জ্যোতিপ্রিয়র হোয়াটস অ্যাপ চ্যাট খতিয়ে দেখার অনুরোধ শুভেন্দুর

মমতার নির্দেশেই হয়েছে রেশন দুর্নীতি ফের তোপ দাগলেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন জ্যোতিপ্রিয় মল্লিকের নিরাপত্তা রক্ষী এবং ম্যানেজারের ফোনের হোয়াটস অ্যাপ চ্যাট খতিয়ে দেখলেই ইডি সব তথ্য পেয়ে যাবেন।

মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনে একাধিকবার যোগাযোগ করতেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং রেশন দুর্ণীতির সব তথ্যই জানতেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশেই হয়েছে গরিব মানুষের খাবার লুঠ করা। কেন্দ্রের দেওয়া ভাল চাল পাচার করে দেওয়া হত। খারাপ চাল দেওয়া হত রেশনে। আর ভাল চাল খোলা বাজারে মোটা দামে বিক্রি করা হত। এমনই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari

গরিব মানুষের মুখের গ্রাস নিয়ে এতো দুর্নীতি এর আগে কখনও হয়নি বলে অভিযোগ করেেছন রাজ্যের বিরোধী দলনেতা। সেই সঙ্গে তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের নিরাপত্তা রক্ষী এবং গাড়ির চালকের ফোন নম্বর খতিয়ে দেখার জন্য ইডিকে অনুরোধ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।

এখনও হাসপাতালে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। যদিও এখানে স্থিতিশীল রয়েছেন তিনি। তবে এখনও পর্যন্ত হাসপাতালেই রয়েছেন তিিন। আজ আবার একটি এমআরআই করা হবে তাঁর। তারপরে তাঁকে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। মনে করা হচ্ছে বুধবারই তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

বনমন্ত্রীরে হাসপাতাল থেকে ছাড়ার পরেই ইডি তাঁদের হেফাজতে নেবে বনমন্ত্রীকে। তারপরেই শুরু হবে জেরা। তার আগে একাধিক তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা। জ্যোতিপ্রিয় ঘণিষ্ঠ ২০ জনের মোবাইল ফোন নিয়েছেন তদন্তকারীরা। সেই মোবাইল ফোন খতিয়ে দেখছে ইডি। এবং তাঁদের সঙ্গে জ্যোতিপ্রিয়র কথোপকথন খতিয়ে দেখা হচ্ছে।

জ্যোতিপ্রিয় আপ্ত সহায়ক এবং তাঁর পরিবারের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে কালো টাকা সাদা করা হয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। ১০টিরও বেশি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন তদন্তকারীরা। সেগুলির মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। সেই সব অ্যাকাউন্টের তথ্য খতিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+